Logo
শিরোনাম :
চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

রাঙামাটির সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ৫৪ বিজিবির টহল ও তল্লাশি জোরদার।

আনোয়ার হোসেন( গিরিসংবাদ) বাঘাইছড়ি / ৩১৯ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ফলে বৈশ্বিকভাবে জ্বালানি সরবরাহ ও দামের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশের তুলনায় পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানির দাম বেশি হওয়ায় সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের সম্ভাবনা বেড়েছে।
এ প্রেক্ষাপটে গত ৪ মার্চ ২০২৬ তারিখ থেকে অদ্যাবধি বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সীমান্তবর্তী স্থানীয় জনগণকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সচেতন ও উদ্বুদ্ধ করা হচ্ছে।
বিজিবি জানায়, জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল তৎপরতা জোরদার এবং জ্বালানি পরিবহন ও সরবরাহের ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে।
এ বিষয়ে ৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী জানান, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। পাশাপাশি অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত সকল ধরনের অপরাধ দমনে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ রয়েছে।#


এই বিভাগের অন্যান্য সংবাদ