শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দূনীর্তিতে কারো ছাড় নেই।…. পার্বত্যমন্ত্রী

৪মার্চ বুধবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পার্বত্যমন্ত্রী এড.দীপেন দেওয়ান বলেন,শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে,দূনীর্তিতে কারো ছাড় নেই। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন এবং এবিষয়ে সুনিদির্ষ্ট তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, দলীয় পরিচয় বিবেচনায় নয়, দুর্নীতির সঙ্গে জড়িত যে কেউ কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হবেন।
রাঙ্গামাটিতে সাংবাদিকদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময় কালে এসব কথা বলেন পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার দৃঢ় প্রত্যয় ঘোষণা দিয়েছেন তিনি । দীর্ঘদিন ধরে নিয়োগ কার্যক্রম স্থগিত থাকায় সৃষ্ট উদ্বেগ ও অনিশ্চয়তা দূর করতে মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু,সিনিয়র সহ সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাধারন সম্পাদক মো: মামুনুর রশীদ মামুন,যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলাম পনির,বিএনপি নেতা মানস মুকুর চাকমা,প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক,রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ।

পার্বত্য মন্ত্রী আরো বলেন, পাহাড়ের সাস্প্রদায়িক সম্প্রীতিসহ প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব বিবেচনা রেখে কাজ করবো। তিনি বলেন, রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিল, ঘাগড়া টেক্সটাইল মিলসহ যেসব প্রতিষ্ঠান অকেজো অবস্থায় রয়েছে সরকারের সাথে আলাপ করে তা পুনরায় চালুর উদ্যোগ নেয়া হবে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, পর্যটন,অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে তিন পার্বত্য জেলায় সুষম বন্টনের মাধ্যমে উন্নয়ন কাজ ত্বরান্বিত করা হবে।
তিনি আরো বলেন,বিএনপি ক্ষমতায় মানে হল,জনগণ আমাদের সেবক হিসেবে কাজ করার দায়িত্ব দিয়েছে। তাই দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বছরব্যাপী ক্রীড়া আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন পার্বত্য মন্ত্রী।
মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,বিএনপি সরকার জনগণের সেবক হিসেবে কাজ করবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে। পার্বত্য মন্ত্রী বলেন,পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় ৫০/৬০ স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *