Logo
শিরোনাম :
উৎসবের আনন্দ বাড়াতে দরিদ্রদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান–পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিল সহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ১৮০ দিনের কর্মসূচির দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর বাংলার রাজনীতিতে এসেছে নান্দনিক পরিবর্তন পার্বত্যাঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া ইফতার মাহফিল রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর সিআরএ’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে: মীর হেলাল

রাঙামাটিতে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

​মোঃ কামরুল ইসলাম( গিরিসংবাদ) / ২৩৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানে এই আয়োজন করা হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, জাসাস সবসময় দেশের সংস্কৃতি ও জাতীয়তাবাদ রক্ষায় কাজ করে যাচ্ছে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।​রাঙামাটি জেলা জাসাসের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
​উপস্থিত উল্লেখযোগ্য নেতৃবৃন্দ:
​মামুনুর রশিদ মামুন (সাধারণ সম্পাদক, জেলা বিএনপি),​সাইফুল ইসলাম ভূট্টো (সহ-সভাপতি, জেলা বিএনপি),​সাইফুল ইসলাম শাকিল (সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি)
​জাহাঙ্গীর আলম তালুকদার (সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দল),
​নুরুল কবির বচ্চন (আহ্বায়ক, জেলা যুবদল)
​রবিউল বাবলু (সাংগঠনিক সম্পাদক, জেলা কৃষক দল),​অলোক বড়ুয়া পিন্টু (সভাপতি, জেলা কৃষক দল)
​নানিয়ারচর উপজেলা শাখা: বিশ্ব চাকমা (সভাপতি), মোঃ শফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক), সুমেন্দু চাকমা (সাংগঠনিক সম্পাদক)।
​কাউখালী উপজেলা শাখা: মোঃ কামাল উদ্দিন (সভাপতি), মোঃ লতিফ (সাধারণ সম্পাদক)।
​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে স্থানীয় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
​অনুষ্ঠানে বক্তারা রাঙামাটি জেলা জাসাসকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনের সকল আন্দোলনে সংস্কৃতিকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ