Logo
শিরোনাম :
উৎসবের আনন্দ বাড়াতে দরিদ্রদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান–পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিল সহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ১৮০ দিনের কর্মসূচির দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর বাংলার রাজনীতিতে এসেছে নান্দনিক পরিবর্তন পার্বত্যাঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া ইফতার মাহফিল রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর সিআরএ’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে: মীর হেলাল

পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে রাঙামাটিতে একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম

কামরুল ইসলাম( গিরি সংবাদ) / ২৯১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বরবরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিন ভাই ও এক বোনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।

আহতরা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আদালতে দায়েরকৃত নালিশি মামলা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত দুই জানুয়ারি (শুক্রবার) সকাল আনুমানিক সাড়ে নয় টায় রিজার্ভ বাজারের পুরাতন পাড়া ও সাঁওতাল পাহাড় সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
বাদীর মাতার পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সাড়ে উনিশ শতক জায়গা বিবাদীরা দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল।
ঘটনার দিন সকালে বিবাদীরা লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে। এসময় জায়গার মালিকপক্ষ বাধা দিলে বিবাদীরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন— মোহাম্মদ মহিউদ্দিন মনির মুহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ ফারুক ) এবং তাদের বোন রোজী আকতার । আহতদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথায়, পিঠে ও হাতে ধারালো অস্ত্রের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। একজনের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এই ঘটনায় ফারুক বাদী হয়ে আজ পাঁচ ফেব্রুয়ারি রাঙামাটির বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দশ বার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ।
অভিযুক্তরা হলেন— মোহাম্মদ জামাল উদ্দীন, রিনা বেগম , মোহাম্মদ শাহজাহান , পাখি আক্তার , মোহাম্মদ জিহাদ এবং মোহাম্মদ রিফাত ।

তারা সবাই রিজার্ভ বাজার মোহাম্মদপুর সাঁওতাল পাহাড় এলাকার বাসিন্দা।
মামলার বাদী মোঃ ফারুক জানান, থানায় মামলা গ্রহণে বিলম্ব হওয়ায় আমরা ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছি।”

​বর্তমানে এলাকায় এই ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ