Logo
শিরোনাম :
কোতয়ালী থানার অভিযানে মাদক কারবারী ও সাজা ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক: উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন পরিষদ,মাঝিরবস্তি,তবলছড়ির উদ্যোগে বণার্ঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ : দীপেন দেওয়ান মৃত্যুকে হার মানাল ডা. গৌরবরা : নতুন জীবন পেল সাপে কাঁটা রুবেল! বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ : অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ  বিশ্বের সংঘাতময় বাস্তবতায় ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: রাঙামাটি শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯৮ ব্যাচের পুনর্মিলনী’ ২০২৬ রাঙ্গামাটির চন্দ্রঘোনা ফেরিঘাটে দেশে প্রথম ক্যাবল স্টেইট সেতু নির্মিত হবে: ব্যয় হবে ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা  রাঙ্গামাটিতে পার্বত্য জনগোষ্ঠীর চার দিনব্যাপী উৎসব শুরু

রাঙ্গামাটিতে পুলিশ সুপারের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্টান

মোকাদ্দেম সাঈফ / ৩৮৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আজ ২৭ নভেম্বর ২০২৫ খ্রি. রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে পলওয়েল পার্কে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ পুলিশ সুপারের কর্মদক্ষতা,মানবিক নেতৃত্ব ও দূরদর্শী কর্মকৌশলের প্রশংসা করেন এবং রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর নতুন কর্মস্থলের জন্য সর্বোচ্চ সফলতা কামনা করেন।
এ সময় পুলিশ সুপার বিদায়ী বক্তব্যে বলেন, “রাঙ্গামাটি পার্বত্য জেলায় দায়িত্ব পালন করা আমার জন্য একটি দায়িত্বের পাশাপাশি শিক্ষারও জায়গা ছিল। রাঙ্গামাটিতে কাজ করার সময় আমি সবার আন্তরিক সহযোগিতা পেয়েছি। পাহাড়ের মানুষের সরলতা, ভালোবাসা ও বিশ্বাস আমাকে সবসময় কাজের শক্তি দিয়েছে। জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখা, পর্যটনবান্ধব নিরাপত্তা জোরদার কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে আমরা যে প্রচেষ্টা চালিয়েছি আমি বিশ্বাস করি, জেলা পুলিশ তা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবে। স্থানান্তর প্রশাসনিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। তবে রাঙ্গামাটি সবসময় আমার স্মৃতিতে বিশেষ জায়গা ধরে রাখবে। আমি রাঙ্গামাটি জেলা পুলিশের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া ও শুভকামনা জানাই।”

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও রাঙ্গামাটি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#


এই বিভাগের অন্যান্য সংবাদ