Logo
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না—রাঙামাটিতে সারজিস আলম। কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন।

রাঙামাটিতে সংবাদকর্মীকে হুমকি:থানায় সাধারণ ডায়েরি।

মুহাম্মদ কামরুল ইসলাম(গিরি সংবাদ) / ২১৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

রাঙামাটি শহরের কে কে রায় সড়কে এক সংবাদকর্মীকে হুমকির ঘটনা ঘটেছে। এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি কোতোয়ালি থানায় হাজির হয়ে এ সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৬৬) করেন রূপান্তর বাংলা পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি এসএম জাহাঙ্গীর আলম।
সাধারণ ডায়েরিতে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, সেদিন তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান ‘মাদার্স টেলিকম’-এ বসে ছিলেন। এ সময় একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে তার নাম জানতে চান। পরিচয় নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তি বলেন, উল্টাপাল্টা নিউজ কর? বিষয়টা ঠিক না। তোমাকে পরে দেখে নেব। এরপরই দ্রুত সেখান থেকে চলে যান তিনি।
এই ঘটনাকে সরাসরি হুমকি মনে করছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। তিনি জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কোতোয়ালি থানার ওসি মো. মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “সাংবাদিক জাহাঙ্গীর আলম থানায় হাজির হয়ে বিষয়টি আমাদের জানিয়েছেন। তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জাহাঙ্গীর আলম দাবি করেন, ঘটনার দুই দিন আগে তিনি রাঙামাটির একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এর জের ধরে কেউ তাকে হুমকি দিতে পারে বলে তার ধারণা।
স্থানীয় সাংবাদিক মহল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ