Logo
শিরোনাম :
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী উৎসবের আনন্দ বাড়াতে দরিদ্রদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান–পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিল সহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ১৮০ দিনের কর্মসূচির দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর বাংলার রাজনীতিতে এসেছে নান্দনিক পরিবর্তন পার্বত্যাঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া ইফতার মাহফিল রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর সিআরএ’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী

চট্টগ্রামে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিআরএ’র মানববন্ধন।

এস আরেফিন(গিরি সংবাদ)চট্টগ্রাম / ১৫০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে  চট্টগ্রাম রিপোটার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)। এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব এবং ‘আমার দেশ’ পত্রিকার চট্টগ্রাম আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাফায়েত মোরশেদ এর সঞ্চলনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মাইনুদ্দিন কাদেরী শওকত, সাংবাদিক কামরুজ্জামান রনি, এস এম পিন্টু, শিব্বির আহমেদ ওসমান, দৈনিক মর্নিং গ্লোরী’র চট্টগ্রাম ব্যুরো প্রধান ইকবাল হোসেন,
দৈনিক প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ মনির হোসেন, সিআরএ’র সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি রাজু আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, কোষাধক্ষ সাইফুদ্দিন রমিজ,প্রচার সম্পাদক রোমেন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন, কার্যকরী সদস্য এম আর মিলন, মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক আরিয়ান লেনিন, মোঃ ইসমাইল ইমন, মোঃ জাহাঙ্গীর আলম, নারী সাংবাদিক রোজী আক্তার, চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করার ‘অপরাধে’ সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি কেবল একজন সংবাদকর্মীর ওপর বর্বর হামলা নয়, বরং নতুন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। 

বক্তারা বলেন, এ ঘটনা আইনশৃঙ্খলার চূড়ান্ত বিপর্যয়ের বহিঃপ্রকাশ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নবগঠিত রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার, সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে যেসব অপরাধী বারবার রক্তাক্ত হামলার পথ বেছে নিচ্ছে, তাদের কঠোরভাবে দমন না করা হলে দেশে মতপ্রকাশের স্বাধীনতা চরম সংকটে পড়বে।
সমাবেশ শেষে সাংবাদিকরা ‘তুহিন হত্যার বিচার চাই’ স্লোগানের  মাধ্যমে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ