Logo
শিরোনাম :
কোতয়ালী থানার অভিযানে মাদক কারবারী ও সাজা ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক: উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন পরিষদ,মাঝিরবস্তি,তবলছড়ির উদ্যোগে বণার্ঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ : দীপেন দেওয়ান মৃত্যুকে হার মানাল ডা. গৌরবরা : নতুন জীবন পেল সাপে কাঁটা রুবেল! বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ : অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ  বিশ্বের সংঘাতময় বাস্তবতায় ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: রাঙামাটি শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯৮ ব্যাচের পুনর্মিলনী’ ২০২৬ রাঙ্গামাটির চন্দ্রঘোনা ফেরিঘাটে দেশে প্রথম ক্যাবল স্টেইট সেতু নির্মিত হবে: ব্যয় হবে ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা  রাঙ্গামাটিতে পার্বত্য জনগোষ্ঠীর চার দিনব্যাপী উৎসব শুরু

রাঙামাটির জুরাছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি

রাঙ্গামাটি প্রতিনিধি(গিরি সংবাদ) / ১৫৮ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে ওয়াগ্গাছড়া জোন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এ তথ্য জানান। এসময় তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের অধীনস্থ বগাখালী বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত।

আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে রাঙামাটির জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক (৪১ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর সঙ্গে উপ-অধিনায়ক মেজর মো. লতিফুল বারী উপস্থিত ছিলেন।#


এই বিভাগের অন্যান্য সংবাদ