Logo
শিরোনাম :
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১ রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ / সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু

রাঙ্গামাটিতে নেপালের আদি কবি ভানুভক্তের জন্মদিন উদযাপন।

শাওন ফরিদ (গিরি সংবাদ) / ৪৬৯ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নেপালের “আদিকবি” উপাধিপ্রাপ্ত ভানুভক্ত আচার্যের (১৮১৪-১৮৬৮) আজ ২১১ তম জন্মবার্ষিকী পালনের মাধ্যমে কবিকে গভীর শ্রদ্ধাচিত্তে স্মরণ করা হল রাঙ্গামাটিতে। কবিতা, গান, প্রবন্ধপাঠ, আলোচনা ও ভানুভক্তের জীবন সাহিত্য নিয়ে স্মারক গ্রন্থ প্রকাশের মাধ্যমে খুব জাঁকজমক পূর্ণভাবে উদযাপন করা হয়।
এই প্রথমবারের মতো জন্মবার্ষিকী পালন করা হলো বাংলাদেশে।
ভানুভক্ত নেপালী কবি, তিনি সংস্কৃত ভাষা থেকে রামায়ন নেপালী ভাষায় সহজ সরলভাবে অনুবাদ করে নেপালী ভাষার ভিত্তি মজবুত করেছিলেন। মূলত মাতৃভাষায় সাহিত্য চর্চার মাধ্যমে ভানুভক্ত নেপালী ভাষার প্রচার প্রসারে যে অসামান্য অবধান রাখেন। উপরোক্ত ‘ঘাস’ কবিতাটি তাঁর অনেকগুলো বিখ্যাত কবিতার একটি।

রাঙ্গামাটির বনেদী সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতনের আয়োজনে এবং গুর্খা কল্যান ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন রাঙ্গামাটি গুর্খা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব সুরনিকেতন প্রতিষ্ঠাতা ও কর্ণধার শিল্পী, সুরসাধক ও গবেষক মনোজ বাহাদুর গুর্খা। মূখ্য আলোচক হিসাবে আমন্ত্রিত ছিলেন অরণ্য গবেষক কতোকোবিদ ড. আজাদ বুলবুল। আলাচনা পর্বে অংশ নেন শিক্ষা গবেষক ড. শামসুদ্দীন শিশির, জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার কবি মজিবুল হক বুলবুল, কবি হাসান মনজু, মোনঘর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি ও সাংস্কৃতিক কর্মী শিশির চাকমা, রাঙ্গামাটি পাবলিক কলেজের প্রভাষক ও লেখক মুকুল কান্তি ত্রিপুরা, পাংখোয়া জনজাতির পথিকৃত গবেষক শাওন ফরিদ।
গান ও কথামালায় সাজানো ছিল পুরো অনুষ্ঠান। ভানুভক্ত আচার্যের জীবন ও কর্মকাণ্ডের স্তুতি নিয়ে রচিত ক্লাসিকাল ধারার গানগুলো পরিবেশন করেন সুর নিকেতনের শিল্পীবৃন্দ। বাচিক শিল্পী শিক্ষক ও কবি কামরুল হাসান ও বাচিক শিল্পী চৈতী ঘোষের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে রেখেছিল। #

কবির আলোচিত কবিতা সমূহের উল্লেখযোগ্য কবিতা।

“ঘাস”
“””””””
“ঘাস কাটার জন্য জীবন উৎসর্গ করে,
তিনি কিছু টাকা উপার্জন করল,
আর তাঁকে স্মরণ রাখার ইচ্ছায়
একটা কূপ খনন করল।

ঘাস কাটার লোকটা খুব গরীব;
কিন্তু কেমন তাঁর আত্মা!
আর আমি, ভানুভক্ত,
আমি সামর্থ্যবান হয়েও আমি কেন এমন?

কূপ, সরাইখানা বা বিশ্রামাগার;
আমি কিছুই তৈরি করিনি।
আমার সমস্ত সম্পদ,
ঘরেই পড়ে আছে।

আর এই ঘাস কাটার লোক থেকে
আমরা কী শিখব?
কোন ভালো কাজ না করে
অলস বসে থাকা লজ্জাজনক।।
– ভানুভক্ত আর্চারিয়া


এই বিভাগের অন্যান্য সংবাদ