Logo
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না—রাঙামাটিতে সারজিস আলম। কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন।

৩০জুন রাঙ্গামাটি স্বাস্থ্যবিভাগে নিয়োগ বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন।

রাঙ্গামাটি প্রতিনিধি(গিরি সংবাদ) / ৪৮০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

তিন পার্বত্য জেলা পরিষদে জনবল নিয়োগে ও শিক্ষা বৃত্তিতে জাতিগত বৈষম্য বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলনে পার্বত্য নাগরিক পরিষদ সভাপতি মোহাম্মদ সোলায়মান বলেন, যে কোন মূল্যে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান এসব জাতিগত বৈষম্যের অবসান করা প্রয়োজন।

আগামী ৩০ জুন স্বাস্থ্য বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে সকল নিয়োগ ও শিক্ষাবৃত্তি বিতরণে জনসংখ্যানুপাতে বন্টনের ব্যবস্থা নিশ্চিত করা না হলে পার্বত্য জেলা পরিষদগুলোর এই বৈষম্যনীতির বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে হুশিয়ারী দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা। 

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের স্থানীয় এক রেস্তোরাঁয় তিন পার্বত্য জেলা পরিষদে অনিয়মিতভাবে উপজাতীয় প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ এবং শিক্ষাবৃত্তি প্রদানের জাতিগত বৈষম্য দূর করে জনসংখ্যানুপাতে বন্টন করার দাবী ও চলমান স্বাস্থ্য বিভাগের নিয়োগ বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন এই হুশিয়ারী দেন।

সাংবাদিক সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান, সহ সভাপতি মোহাম্মদ আজম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, সদস্য মোঃ হান্নানসহ নাগরিক পরিষদের জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ যাত্রা শুরু হলেও তিন পার্বত্য জেলা পরিষদগুলো আগের বৈষম্যমূলক নিয়োগনীতি বহাল রেখেছে। সরকার ২০২৪ সালের ২৩ জুলাই প্রজ্ঞাপন জারি করে সকল নিয়োগে মেধা ও সংরক্ষিত কোটা ব্যবস্থা নিশ্চিত করলেও তা মানা হচ্ছে না। বর্তমানেও বৈষম্য বিরোধী চেতনায় অর্ন্তবর্তীকালীন সরকারের সময়েও তিন পার্বত্য জেলা পরিষদ আগের মতোই বৈষম্যনীতি নিয়ে এখনো উপজাতীয়দের অগ্রাধিকার দিয়ে সকল নিয়োগে বৃহত্তর জনগোষ্টি বাঙালিসহ অন্যান্য জনগোষ্ঠির প্রার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই যে কোন মূল্যে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান এসব জাতিগত বৈষম্যের অবসান করা প্রয়োজন। #


এই বিভাগের অন্যান্য সংবাদ