Logo
শিরোনাম :
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১ রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ / সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু

প্রাকৃতিক দূর্যোগ এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটির সিভিল সার্জন।

রাঙ্গামাটি প্রতিনিধি(গিরি সংবাদ) / ৪২৪ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

আজ (০৩জুন) সকালে রাঙ্গামাটি পৌর এলাকাধীন জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত ঝুঁকিপূর্ণ এলাকার আশ্রয় কেন্দ্র লোকনাথ মন্দির, ভেদভেদি পরিদর্শন করেন জেলার স্বাস্থয় বিভাগ প্রধান সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা: নূয়েন খীসা। এসময় সিভিল সার্জন  সাথে  রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের  আবাসিক মেডিকেল অফিসার ডা: শওকত আকবর খান  ও জেনারেল হাসপাতালের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আশ্রয় কেন্দ্রে আশ্রিত জনসাধারণ চিকিৎসকদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ দূর্যোগে তাদের নানান সমস্যা ও অসুস্থতার বিষয়ে চিকিৎসকদের অবহিত করেন। 

এ সময় সিভিল সার্জন , আবাসিক মেডিকেল অফিসার সহ অন্যান ডাক্তারগন সবাইকে কাছে ডেকে স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন, অসুস্থ রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা , জরুরী ওষুধ পত্র, খাবার স্যালাইন বিতরণ করেন। এছাড়া  মশার উপদ্রবের কথা শুনে তাৎক্ষনিক মশারী বিতরণ করেন । পরিশেষে অসুস্থতা বেড়ে গেলে প্রয়োজনে হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করেন।

জেলার স্বাস্থ্য বিভাগ ও জেনারেল হাসপাতালের সীমিত সুযোগের মধ্যে জনসাধারণের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস প্রদান করেন।

বরাবরের মতো করে এবারের দুর্যোগেও স্বাস্থ্য বিভাগ এই সব অসহায় জনগণের পাশে থাকবে। #


এই বিভাগের অন্যান্য সংবাদ