Logo
শিরোনাম :
এবার ২ পার্বত্য জেলায়ও সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত রাঙ্গামাটির সাইমুন প্রধানমন্ত্রী’র হাত থেকে নিলেন “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬” পদক। কক্সবাজার টুপটুপ রেস্টুরেন্টে এন্ড রিসোর্টে : ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত কাপ্তাই লেকে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার ঃ বোট মালিক আটক মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের রাঙ্গামাটির লাভ পয়েন্টে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ চলমান পরিস্থিতিতে পাহাড়ে গুজব, মিথ্যা তথ্যছড়ানো বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ফাদেঁ পা দিবেন না : সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ নেতৃত্বে আজিজুল-লোকমান পর্যটক ও দর্শনার্থীর নিরাপত্তায় সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে বসানো হলো পুলিশ বক্স

ভূষণছড়া গণহত্যার বিচারের দাবিতে বরকলে পিসিসিপি’র শোকসভা

মোকাদ্দেম সাঈফ( গিরি সংবাদ) / ৬৩৮ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

১৯৮৪ সালের ৩১ মে রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ও তার পার্শ্ববর্তী এলাকার পাহাড়ী সন্ত্রাসী সংগঠন জেএসএসের সশস্ত্র শাখা শান্তি বাহিনীর সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া চার শতাধিক নীরিহ বাঙালি নারী-পুরুষকে নির্মমভাবে হত্যার পরবর্তী দীর্ঘ ৪১ বছরের বিচার পায়নি নিহতদের স্বজনরা।

নিহতের স্মরণে প্রতি বছরের মত আজ শনিবার (৩১ মে) দুপুরে ভূষণছড়া ইউনিয়নের ফারুকী আজম দাখিল মাদ্রাসার সম্মেলন কক্ষে বিক্ষোভ মিছিল পরবর্তি শোকসভা অনুষ্টিত হয়।  আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও শোকসভায় ভূষণছড়া গনহত্যার সুষ্ঠ তদন্ত, খুনিদের বিচার ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বরকল উপজেলা সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ঈসমাইল গাজী সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য  মিনহাজ মুরশিদ। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, স্থানীয় সমাজ সেবক মো: জাকির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: সিদ্দিক ব্যপারি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহ আলম সওদাগর, সমাজ সেবক সুলতান মন্ডল, মো: নজরুল, স্থানীয় জনপ্রতিনিধি জলিল মেম্বার, নাগরিক প্রতিনিধি মো: কামাল উদ্দিন, রাঙামাটি জেলা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান, কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ভূষণছড়া গণহত্যাসহ অসংখ্য বর্বরোচিত ঘটনার শিকার হয়েছে পার্বত্য অঞ্চলের বাঙালীরা। কিন্তু আজ পর্যন্ত কোন হত্যাকান্ডের বিচার করা হয়নি। উল্টো পাহাড়ে প্রতিনিয়ত অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ পাহাড়ী ও বাঙালী উভয়ই এই সকল সন্ত্রাসীদের অব্যাহত হত্যা, চাঁদাবাজি ও নির্যাতনে অতিষ্ঠ। তাই পাহাড়ে কাঙ্খিত শান্তির সুবাতাস ফিরিয়ে আনতে পাহাড়ে অবৈধ অস্ত্রের ঝনঝনানী, হত্যা, গুম,খুন, ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনই রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহন করতে হবে।

বক্তারা পার্বত্য এলাকায় শান্তি আনয়নের জন্য অবিলম্বে ভূষণছড়া গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে জেএসএস ও ইউপিডিএফ এর সন্ত্রাসী কর্তৃক সকল হত্যাকান্ডের বিচার ও প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুনঃস্থাপনে সরকারের কাছে জোর দাবি জানান।#


এই বিভাগের অন্যান্য সংবাদ