Logo
শিরোনাম :
এবার ২ পার্বত্য জেলায়ও সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত রাঙ্গামাটির সাইমুন প্রধানমন্ত্রী’র হাত থেকে নিলেন “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬” পদক। কক্সবাজার টুপটুপ রেস্টুরেন্টে এন্ড রিসোর্টে : ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত কাপ্তাই লেকে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার ঃ বোট মালিক আটক মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের রাঙ্গামাটির লাভ পয়েন্টে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ চলমান পরিস্থিতিতে পাহাড়ে গুজব, মিথ্যা তথ্যছড়ানো বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ফাদেঁ পা দিবেন না : সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ নেতৃত্বে আজিজুল-লোকমান পর্যটক ও দর্শনার্থীর নিরাপত্তায় সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে বসানো হলো পুলিশ বক্স

বাঘাইছড়িতে মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০ টি দোকান পুড়ে ছাইঁ।

বাঘাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি ( গিরি সংবাদ) / ২৩০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

বুধবার দিবাগত রাত ১ ঘটিকায় আলমগীরের কাপড়ের দোকান থেকে এই আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনের সংবাদ পেয়ে ২৭ বিজিবি  মারিশ্যা জোনের জোন কমান্ডার লে : কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর নির্দেশে বিজিবির সহকারী পরিচালক আজিমুল হকের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।  উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায়  স্থানীয়দের সাথে নিয়ে পুলিশ, বিজিবি  সদস্যরা  আপ্রাণ চেষ্টায়  দেড় ঘন্টা পর  আগুন নিয়ন্ত্রণে করে । 

আগুনে ৩০ টির অধিক মুদি, কাপড়, ঔষধ ও চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এতে আনুমানিক দেড় আড়াই টাকার ক্ষতি হয়েছে। আগুনের সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির ও বিজিবির উর্ধতন কর্মকর্তাগণ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। 

উল্লেখ্য উপজেলা বাসীর দাবীর মুখে ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও ফায়ার স্টেশন তৈরির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্ষতি গ্রস্ত ব্যাবসায়ী ও এলাকা বাসী। ##


এই বিভাগের অন্যান্য সংবাদ