Logo
শিরোনাম :
এবার ২ পার্বত্য জেলায়ও সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত রাঙ্গামাটির সাইমুন প্রধানমন্ত্রী’র হাত থেকে নিলেন “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬” পদক। কক্সবাজার টুপটুপ রেস্টুরেন্টে এন্ড রিসোর্টে : ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত কাপ্তাই লেকে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার ঃ বোট মালিক আটক মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের রাঙ্গামাটির লাভ পয়েন্টে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ চলমান পরিস্থিতিতে পাহাড়ে গুজব, মিথ্যা তথ্যছড়ানো বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ফাদেঁ পা দিবেন না : সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ নেতৃত্বে আজিজুল-লোকমান পর্যটক ও দর্শনার্থীর নিরাপত্তায় সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে বসানো হলো পুলিশ বক্স

রাঙ্গামাটিতে ৩দিনব্যাপী দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল শুরু।

মোকাদ্দেম সাইফ(গিরি সংবাদ)রাঙ্গামাটি / ৭৯৯ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫

রাঙ্গামাটিতে শুরু হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক, এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

শুক্রবার বিকেলে সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। এরপর ধারাবাহিকভাবে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

মূল প্রবন্ধে বায়োসায়েন্স ও স্বাস্থ্যসেবার উন্নয়নে উদ্ভাবন, প্রাকৃতিক পণ্যে ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন দেশের প্রখ্যাত বিজ্ঞানীরা।

সন্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো ও বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহিনুল আলমসহ দেশের আরো ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এ ছাড়া কনফারেন্সে দেশি-বিদেশি বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের গবেষণা প্রজেক্টও স্থান পেয়েছে।

এই আয়োজন চলবে ১৮ মে পর্যন্ত, যেখানে থাকছে কর্মশালা, পোস্টার প্রদর্শনী এবং বৈজ্ঞানিক আলোচনা। 

এ আয়োজন নতুন প্রজন্মের গবেষকদের জন্য একটি দিকনির্দেশনা হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।#

 

 


এই বিভাগের অন্যান্য সংবাদ