Logo
শিরোনাম :
এবার ২ পার্বত্য জেলায়ও সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত রাঙ্গামাটির সাইমুন প্রধানমন্ত্রী’র হাত থেকে নিলেন “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬” পদক। কক্সবাজার টুপটুপ রেস্টুরেন্টে এন্ড রিসোর্টে : ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত কাপ্তাই লেকে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার ঃ বোট মালিক আটক মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের রাঙ্গামাটির লাভ পয়েন্টে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ চলমান পরিস্থিতিতে পাহাড়ে গুজব, মিথ্যা তথ্যছড়ানো বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ফাদেঁ পা দিবেন না : সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ নেতৃত্বে আজিজুল-লোকমান পর্যটক ও দর্শনার্থীর নিরাপত্তায় সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে বসানো হলো পুলিশ বক্স

রাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৮ জন।

রাঙামাটি প্রতিনিধি ( গিরি সংবাদ) / ৩২৮ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ খ্রি. উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে ০৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। অপেক্ষমান তালিকায় রয়েছেন ০২ জন প্রার্থী।

 গতকাল (১৪ মে ২০২৫ খ্রিঃ) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ খ্রি. এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চলমান টিআরসি নিয়োগে পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ ০৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়। এসময় কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য মনোনীত হওয়ায় অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। 

পরে নির্বাচিত প্রার্থীদের অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা বলেন, আজ আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। রাঙ্গামাটি পার্বত্য  জেলার পুলিশ সুপার মহোদয় অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ হওয়ায় মেধা ও যোগ্যতার মূল্যায়নের ভিত্তিতে আমাদের নির্বাচিত করেছেন। তাই আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আপনারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাই আপনারা দেশ সেবায় চূড়ান্ত ভাবে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।#

 


এই বিভাগের অন্যান্য সংবাদ