Logo
শিরোনাম :
পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১ রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ / সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান কাপ্তাইয়ে দাদার সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু রাঙামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ: অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের উদ্বোধন। রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮

৯০ টন চাল বরাদ্ধ পেল রাঙ্গামাটি -খাগড়াছড়ি-বান্দরবন প্রেসক্লাব

মোকাদ্দেম সাইফ(গিরি সংবাদ)রাঙ্গামাটি / ১৩১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বিশেষ প্রকল্প কর্মসূচির’ আওতায় তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি-খাগড়াছড়ি- বান্দরবান  প্রেসক্লাবকে ৩০ মেট্রিক টন করে মোট ৯০ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) বরাদ্দ দিয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

তিন জেলার তিনটি প্রেসক্লাবকেই তিনটি করে প্রকল্পের বিপরীতে ১০ মেট্রিক টন করে ৩০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ২৪ মার্চ সোমবার  পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের  উপসচিব মোহাম্মদ নাহিদ ইসলাম সই করা  সমন্বয়-১ শাখার   এক বরাদ্দপত্রে এসব তথ্য জানানো হয়েছে।

বরাদ্দপত্রে জানানো হয়েছে, ‘বিশেষ প্রকল্প কর্মসূচির’ আওতায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অনুকূলে ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদানের নিমিত্তে বরাদ্দ বিতরণের সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হলো।
এতে আরও জানানো হয়, খাগড়াছড়ি প্রেসক্লাবের জন্য আসবাবপত্র ও তৈজসপত্র ক্রয় প্রকল্প; খাগড়াছড়ি প্রেসক্লাবের ভবন সংস্কার ও মেরামত এবং সিসিটিভি স্থাপন ও সাউন্ড সিস্টেম স্থাপন প্রকল্পের জন্য ৩০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়।
একইভাবে রাঙ্গামাটি প্রেসক্লাবের প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় প্রকল্প; রাঙ্গামাটি প্রেসক্লাবের জন্য কম্পিউটার/ল্যাপটপ ক্রয় ও পয়ঃনিষ্কাশনের জন্য সেফটি ট্যাংক নির্মাণ প্রকল্পের জন্য ৩০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়।
আবার বান্দরবান প্রেসক্লাবের অফিস ভবন মেরামত ও সংস্কার এবং বৃষ্টির পানি নামার সুবিধার্তে পাকা চ্যানেল তৈরি; প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের অফিস কক্ষ সংস্কার; প্রেসক্লাবের নিয়নবাতি সাইনবোর্ড স্থাপনসহ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ৩০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়।#


এই বিভাগের অন্যান্য সংবাদ