Logo
শিরোনাম :
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী উৎসবের আনন্দ বাড়াতে দরিদ্রদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান–পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিল সহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ১৮০ দিনের কর্মসূচির দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর বাংলার রাজনীতিতে এসেছে নান্দনিক পরিবর্তন পার্বত্যাঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া ইফতার মাহফিল রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর সিআরএ’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী

রাঙামাটিতে সিএনজি সমিতির অনিয়ম ; সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে প্রতিবাদ সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি ( গিরি সংবাদ) / ১০৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির বর্তমান মেয়াদোত্তীর্ণ কার্য্যকরি পরিষদের বিরুদ্ধে সংগঠনের নানান আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে, কর্য্যকরি কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং জেলা অটোরিক্সা সচেতন চালকবৃন্দরা।
সোমবার (০৩ মার্চ ২৫) দুপুরে ১২টায় জেলা অটোরিক্সা সচেতন চালকবৃন্দদের উদ্যোগে ও আয়োজনে শহরের বনরুপা চৌমুহনীতে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ ওলি, সাবেক সাংগঠনিক মোঃ হানিফ, সদস্য মোঃ ইকবাল, সদস্য কামাল, সিএনজি সমিতির শ্রমিক নেতা রণিসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা সমিতিতে নানান আর্থিক অনিয়মের অভিযোগ করে বলেন, রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির কার্য্যকরি পরিষদের বর্তমানে মেয়াদোত্তীর্ণ। আইনী জটিলতা ও ক্ষমতার অপব্যবহার করে বল-প্রয়োগের মাধ্যমে বর্তমানে এই মেয়াদোত্তীর্ণ কার্য্যকরি কমিটি সমিতির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা সম্পূর্ণভাবে বেআইনী ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি। বক্তারা অভিযোগ করে আরো বলেন, সংগঠনের বার্ষিক সাধারণ সভা দেওয়া হচ্ছে না। সমিতির আর্থিক কোন হিসাব দেওয়া হচ্ছে না। দৈনিক ও মাসিক যে চাঁদা নেওয়া হচ্ছে তা সমিতির ফান্ডে জমা না দেওয়ার অভিযোগ নেতৃবৃন্দদের।

নেতৃবৃন্দরা আগামী ৭২ ঘন্টার মধ্যে সংগঠনের বার্ষিক সাধারণ সভার তারিখ ও দ্রুত নির্বাচনের দাবি জানান। অন্যত্থায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণার হুশিয়ারি দেন তারা।

অন্যদিকে সংগঠনের নানান আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদার জানান, সমিতির কার্য্যকরি কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সমিতির দৈনিক ও মাসিক চাঁদা সমিতির ফান্ডে জমা হচ্ছে। তিনি জানান, সমিতির মেয়াদ শেষ এটি সত্য কিন্তু আইনী জটিলতায় নির্বাচন সম্ভব হচ্ছে না। তবে বার্ষিক সাধারণ সভা সকলের সাথে আলাপ আলোচনা করে করা হবে।

মানববন্ধন ও প্রতিবিাদ সমাবেশে কর্য্যকরি কমিটির সাবেক ও বর্তমান কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং জেলা অটোরিক্সা সচেতন চালকবৃন্দরা উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ