Logo
শিরোনাম :
রাঙামাটিতে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১ রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাঙ্গামাটিতে ‘জাতীয় শহিদ সেনা দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি ( গিরি সংবাদ) / ১৩০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জাতীয় শহিদ সেনা দিবস ২০২৫’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবউল্লাহ মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার রেজাউল করিম এবং সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ হাবিবউল্লাহ মারুফ তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে বলেন, ২০০৯ সালের এই দিন সেনাবাহিনীর ৫৭ জন চৌকস কর্মকর্তা ঘাতকের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন।   তিনি শহিদ সেনাদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেন।  সকল শহিদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আত্মত্যাগকারী শহিদদের নিকট হতে অনুপ্রেরণা গ্রহণ ও তাদের ত্যাগের মহত্ব প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি, এলজিইডি ও বিআরডিবি-র কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।#

এই বিভাগের অন্যান্য সংবাদ