Logo
শিরোনাম :
এবার ২ পার্বত্য জেলায়ও সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত রাঙ্গামাটির সাইমুন প্রধানমন্ত্রী’র হাত থেকে নিলেন “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬” পদক। কক্সবাজার টুপটুপ রেস্টুরেন্টে এন্ড রিসোর্টে : ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত কাপ্তাই লেকে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার ঃ বোট মালিক আটক মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের রাঙ্গামাটির লাভ পয়েন্টে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ চলমান পরিস্থিতিতে পাহাড়ে গুজব, মিথ্যা তথ্যছড়ানো বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ফাদেঁ পা দিবেন না : সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ নেতৃত্বে আজিজুল-লোকমান পর্যটক ও দর্শনার্থীর নিরাপত্তায় সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে বসানো হলো পুলিশ বক্স

নালিতাবাড়ীতে খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

আমিরুল ইসলাম,শেরপুর প্রতিনিধি : / ৩৮৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্মদল নালিতাবাড়ী উপজেলার ৪নং নয়াবিল ইউনিয়ন শাখার আয়োজনে হাতিপাগার-জমকান্দা
মোড়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সহ সভাপতি রিপন দেওয়ানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে শেরপুর জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি এইচ এম রাকিবুল আলম সৌরভ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শিমুল, সিনিয়র যুগ্ম সাঃ সম্পাদক জসিম শেখ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, সহ সভাপতি আনোয়ার মন্ডল, যুগ্ম সাঃ সম্পাদক এস এম ফরহাদ, সহ সাংগঠনিক আবু সিদ্দিক, ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি নাজমুল হাসান, নালিতাবাড়ী উপজেলা কমিটির সভাপতি স্বপন সরকার, সাঃ সম্পাদক হাসিবুল হাসান শাকিব, সিঃ যুগ্ম সাঃ সম্পাদক জসিম আহমেদ ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
তারেক জিয়ার প্রজন্ম দলের নয়াবিল ইউনিয়ন কমিটির সভাপতি হারুনুর রশিদের উপস্থাপনায় দোয়া মাহফিলে সংগঠনটির নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ