Logo
শিরোনাম :
কোতয়ালী থানার অভিযানে মাদক কারবারী ও সাজা ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক: উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন পরিষদ,মাঝিরবস্তি,তবলছড়ির উদ্যোগে বণার্ঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ : দীপেন দেওয়ান মৃত্যুকে হার মানাল ডা. গৌরবরা : নতুন জীবন পেল সাপে কাঁটা রুবেল! বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ : অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ  বিশ্বের সংঘাতময় বাস্তবতায় ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: রাঙামাটি শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯৮ ব্যাচের পুনর্মিলনী’ ২০২৬ রাঙ্গামাটির চন্দ্রঘোনা ফেরিঘাটে দেশে প্রথম ক্যাবল স্টেইট সেতু নির্মিত হবে: ব্যয় হবে ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা  রাঙ্গামাটিতে পার্বত্য জনগোষ্ঠীর চার দিনব্যাপী উৎসব শুরু

নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলনে ০২০ এর বিরুদ্ধে পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ

আমিরুল ইসলাম(গিরি সংবাদ)শেরপুর / ৩১৪ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

শেরপুর জেলা পণ্য পরিবহন সেক্টরে রেজি: নং ময়মন-০২০ কর্তৃক কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কভারভ্যান চালক শ্রমিক ইউনিয়ন। 
অভিযোগে বলা হয়, শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ি ও কভারভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ এর সাংগঠনিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভূয়া তথ্য দিয়ে রেজি: নং ০২০ এর কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি ও ৩২৭৭ এর শ্রমিকদের নানা হুমকি দিচ্ছেন। যা নালিতাবাড়ির শ্রমিকদের মাঝে  আতংক বিরাজ করছে। ইতিমধ্যে ময়মন-০২০ কিছু শ্রমিক ও দলীয় কিছু লোক সংগঠনের ভিতরে ঢুকে  নালিতাবাড়ীকে অশান্ত করার পায়তারা করছেন। ইতিমধ্যে ৩২৭৭ এর একাধিক শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেছেন। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 
আরো অভিযোগ, ময়মন-০২০ কর্তৃক ৩২৭৭ এর কোন শ্রমিক হামলার স্বীকার হন এর  দায়ভার তাদেরকেই নিতে হবে। নালিতাবাড়ীতে ৩২৭৭ এর কোন শ্রমিকের গাড়ি আটকানো হলে নকলা, শ্রীবরদী, ঝিনাইগাতী ও শেরপুর শহরে -০২০ কোন শ্রমিক ও তাদের গাড়ি ঢুকতে দেয়া হবেনা। ৩২৭৭ শ্রমিকরা এখনও ভদ্রতার পরিচয় দিচ্ছেন কোন ধরনের সংঘাতে লিপ্ত হচ্ছেন না তারপরও যদি -০২০ শ্রমিকরা আবারও হামলা, মামলা ও হুমকি দেন তাহলে ৩২৭৭ শ্রমিক নেতারা তা ছাড় দেবেনা। প্রয়োজনে পরিবহন সেক্টরে কর্মবিরতি দিয়ে আন্দোলনে ঘোষনা করা হবে। 
উল্লেখ্য- গত ১৬ জানুয়ারি রেজি: নং ময়মন -০২০ কর্তৃক ৩২৭৭ শ্রমিক সংগঠনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এরই প্রতিবাদে ১৭ জানুয়ারি রাতে প্রেসক্লাব নালিতাবাড়ীর কনফারেন্স হলে আরেকটি সংবাদ সম্মেলন করেন ৩২৭৭ এর জেলা নেতৃবৃন্দরা। সম্প্রতি দু’পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ৪ জন। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ