Logo
শিরোনাম :
৫ম দিনের অবরোধে অবরুদ্ধ সাজেক : মানবিক বিপর্যয়ে ৩০ হাজার অধিবাসী। এবার ২ পার্বত্য জেলায়ও সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত রাঙ্গামাটির সাইমুন প্রধানমন্ত্রী’র হাত থেকে নিলেন “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬” পদক। কক্সবাজার টুপটুপ রেস্টুরেন্টে এন্ড রিসোর্টে : ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত কাপ্তাই লেকে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার ঃ বোট মালিক আটক মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের রাঙ্গামাটির লাভ পয়েন্টে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ চলমান পরিস্থিতিতে পাহাড়ে গুজব, মিথ্যা তথ্যছড়ানো বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ফাদেঁ পা দিবেন না : সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ নেতৃত্বে আজিজুল-লোকমান

চুক্তি লঙ্ঘন ও জনবিচ্ছিন্ন সিদ্ধান্তের অভিযোগ: পাহাড়ের শান্তি রক্ষায় সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

ডেক্স নিউজ(গিরি সংবাদ) / ৬৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিতর্কিত পদায়ন, চুক্তি লঙ্ঘন, আঞ্চলিক পরিষদ ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে টপকে তিন পৃথক কমিটি গঠন এবং আইন ও জনবিচ্ছিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকেরা। পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের একতরফা সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গামাটির রাজবাড়ী এলাকার ‘সাবারাং রেস্টুরেন্টে’ পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুল বক্তব্য উপস্থাপন করেন, রাঙ্গামাটির বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক ইন্টু মনি তালুকদার, খাগড়াছড়ি আদিবাসী ফোরামের সভাপতি নব কুমার চাকমা, সাবেক অবসরপ্রাপ্ত উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, এ্যাডভোকেট ভবতোষ চাকমা, ভারত প্রত্যাগত শরনার্থী সন্তজিৎ চাকমা, সমাজসেবক মধু মঙ্গল চাকমা প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে পার্বত্য এলাকার উপজাতীয়দের নিয়ে পার্বত্য মন্ত্রণালয় গঠন করার উল্লেখ থাকলেও চুত্তি ভঙ্গ করে পার্বত্য জেলাকে সম্পুর্ণ বাদ দিয়ে অন্যায়ভাবে চট্টগ্রাম থেকে মীর হেলালকে পার্বত্য প্রতিমন্ত্রী করা হয়েছে। যা পার্বত্য এলাকায় অশান্তির সৃষ্টির পাঁয়তারা করছে সরকার।
সংবাদ সম্মেলনে সতর্ক করে বলা হয়, পার্বত্য সমস্যা কোনো সাধারণ সমস্যা নয়, এটি একটি জাতীয় ও রাজনৈতিক সমস্যা। এই সমস্যা সমাধানে ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদন করা হয়। সরকারের পক্ষ থেকে অবিলম্বে এসব একতরফা ও জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে পাহাড়ে চরম বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
#


এই বিভাগের অন্যান্য সংবাদ