Logo
শিরোনাম :
বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ রাঙামাটিতে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১

পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি (গিরি সংবাদ) লংগদু / ৪৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

রাঙামাটির লংগদু উপজেলায় কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন)  লংগদু হর্টিকালচার সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপকারভোগী কৃষকরা।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান জানান, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০২৫–২৬ অর্থবছরে লংগদু উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০ জন কৃষকের মধ্যে মোট ৩ হাজার ৫০০টি বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রতিটি চারার সঙ্গে ৩০ কেজি গোবর সার এবং একটি করে বাঁশের খুঁটিও প্রদান করা হয়।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির সফল বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
চারাগাছ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘চারা সংগ্রহ করাই শেষ নয়, এগুলো যথাযথভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যা করতে হবে। গাছ বেঁচে থাকলেই এই কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে।’#


এই বিভাগের অন্যান্য সংবাদ