Logo
শিরোনাম :
রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ / সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান কাপ্তাইয়ে দাদার সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু রাঙামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ: অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের উদ্বোধন। রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮ চকরিয়ায় মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সরকারের ১ শত ৮০ দিনের  সম্পাদিত কার্যক্রম বিষয়ে কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং

রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক(গিরি সংবাদ) / ১০৪ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে ২৫.৫০০ লিটার চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।
​বুধবার(১৩ মে) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
কোতয়ালী থানার বিশেষ অভিযানে ২৫.৫০০ লিটার চোলাইমদসহ ০২ জন মাদককারবারী, ০১ জন ইয়াবা কারবারী, ০৩ জন মাদকসেবী এবং জিআর পরোয়ানাভুক্ত ০২ জনসহ মোট ০৮ জন গ্রেফতার

গত ১৩ মে ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী, রিজার্ভ বাজার এলাকাসহ রাঙ্গামাটির বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে—

০১। কাঞ্চন দাস (৩৫), পিতা- মৃত সমীরণ দাস, মাতা- রিনা দাস, সাং- রাজবাড়ী সড়ক, ০৮নং ওয়ার্ড, শান্তি বড়ুয়ার বাড়ি, রাঙ্গামাটি পৌরসভা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি; তিনি একজন মাদককারবারী।

০২। অংকিতা চাকমা (৩৫), স্বামী- রোমেল চাকমা, মাতা- বাসন্তী চাকমা, সাং- চক্রপাড়া, সমতা ঘাটের নিকট, ০৮নং ওয়ার্ড, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি; তিনি একজন মাদককারবারী।

০৩। সাজ্জাদ (২২), পিতা- শুকুর, মাতা- রেনু আক্তার, সাং- রিজার্ভ বাজার, গীতাশ্রম, ০১নং ওয়ার্ড, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি; তিনি একজন ইয়াবা কারবারী।

০৪। নিয়তী রঞ্জন (৩২), পিতা- সুরদাশ চাকমা, সাং- পোচগান, পানছড়ি, থানা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি; তিনি একজন মাদকসেবী।

০৫। লিটন চাকমা (২৬), পিতা- ইন্দ্রজিৎ চাকমা, সাং- পোচগান, পানছড়ি, থানা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি; তিনি একজন মাদকসেবী।

০৬। অনুজ চাকমা (২৫), পিতা- নবকুমার চাকমা, সাং- শুভলং, ০১নং ইউনিয়ন, থানা- বরকল, জেলা- রাঙ্গামাটি; তিনি একজন মাদকসেবী।

০৭। মোঃ সাইদুল (২০), পিতা- মোঃ ফারুক, মাতা- ইয়াসমিন, সাং- স্বর্ণটিলা, ০৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি; তিনি জিআর নং- ০১/২৬ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

০৮। মোঃ ইসমাইল হোসেন (৩৩), পিতা- মৃত আলী আকবর, মাতা- হাসিনা বেগম, সাং- শান্তিনগর, ফিসারিঘাট, ০৭নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি; তিনি জিআর নং- ৪৮/২৫ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

উক্ত অভিযানে সর্বমোট ০৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।পুলিশ জানায়, মাদক বিক্রির দায়ে রাজবাড়ী এলাকার কাঞ্চন দাস (৩৫) ও চক্রপাড়ার অংকিতা চাকমা (৩৫)-কে ২৫.৫০০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। এছাড়া রিজার্ভ বাজার এলাকা থেকে ইয়াবা কারবারে জড়িত সাজ্জাদ (২২)-কে গ্রেফতার করা হয়েছে।​মাদক সেবনের দায়ে আটক হয়েছেন খাগড়াছড়ি জেলার পানছড়ির নিয়তী রঞ্চন (৩২) ও লিটন চাকমা (২৬) এবং বরকল উপজেলার অনুজ চাকমা (২৫)।​অন্যদিকে, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সাইদুল (২০) ও মোঃ ইসমাইল হোসেন (৩৩)-কেও এই অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, রাঙ্গামাটি পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী ও রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালানো হয়। মাদকের বিস্তার রোধে এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। #


এই বিভাগের অন্যান্য সংবাদ