Logo
শিরোনাম :
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান কাপ্তাইয়ে দাদার সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু রাঙামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ: অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের উদ্বোধন। রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮ চকরিয়ায় মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সরকারের ১ শত ৮০ দিনের  সম্পাদিত কার্যক্রম বিষয়ে কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং রাঙামাটিতে নারী নির্যাতন ও হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার সিন্ধু পানি চুক্তি : অসম দায়বদ্ধতা, বৈষম্যমূলক ছাড় এবং পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার

সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

ডেক্স নিউজ(গিরি সংবাদ) / ১১৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতা, পরামর্শ ও সমর্থনের মাধ্যমে এই ধরনের মহতী আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

মন্ত্রী আজ রাংঙ্গামাটি জেলায় রাজবন বিহার প্রাঙ্গণে বাংলা নববর্ষ -১৪৩৩ , বুদ্ধমূর্তি দান, সংঘ দান , অষ্টপরিষ্কার দান,হাজার প্রদীপ দান বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্য টাকা দান,পরিত্রাণ সূত্র শ্রবন ও বাংলাদেশী বৌদ্ধদের ধর্মীয় সংঘ রাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির উপ সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবির -কে শ্রদ্ধা নিবেদন সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে মহতী পুণ্যঅনুষ্ঠান -২০২৬ -এ প্রধান পূর্ণ্যার্থীর বক্তব্যে এসব কথা বলেন ।

মন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব কার্যক্রমকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সম্প্রদায়ের এই উৎসবের মূল বার্তা হলো শান্তি ও সম্প্রীতি। আমাদের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান চান সকল শ্রেণি, পেশা ও সম্প্রদায়ের মানুষ সমান গুরুত্ব দিয়ে নিজ নিজ সামাজিক আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পরিচালনা করবেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের মানুষের স্বকীয়তা রক্ষা ও উন্নয়নে নিরলস কাজ করছে।

দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র   জাতিসত্তা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসবগুলো যার যার সম্প্রদায়ের নিজস্ব স্বকীয় রীতি ও নামে পালিত হচ্ছে।
অনুষ্ঠানে শ্রদ্ধেয় ধর্মপ্রাণ মহাস্থবির, চতুর্থ মহাসংঘরাজ, প্রিয়দর্শী মহাস্থবির উপসংঘরাজসহ অন্যান্য ভিক্ষুসংঘসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত সকল ভান্তে, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং সম্মানিত সাংবাদিকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান ।
অনুষ্ঠানের শেষে মন্ত্রী বিশ্বশান্তি ও জগতের সকল প্রাণীর সুখ কামনা করে প্রার্থনা করেন।#


এই বিভাগের অন্যান্য সংবাদ