Logo
শিরোনাম :
চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

আনোয়ার হোসেন(গিরি সংবাদ) বাঘাইছড়ি / ২৬২ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অভিযানে সংঘবদ্ধ চোরাকারবারীদের ধাওয়া করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি-এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এই অভিযানে আরও অংশ নেন ক্যাপ্টেন অমিত কুমার সাহা (অপারেশন অফিসার) এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান।

টহল দল সেখানে অবস্থান করাকালে ৩-৪ জন সন্দেহভাজন চোরাকারবারী ঘটনাস্থলের কাছাকাছি আসে। বিজিবি সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করলে, রাতের অন্ধকারের সুযোগে তারা গহীন পাহাড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ ও বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে: ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল (চায়না, মডেল CZ83), ১ রাউন্ড তাজা গুলি ও ৯টি গুলির খালি খোসা, পিস্তল বহনের ব্যাগ ও কভার, ১টি দেশীয় একনলা বন্দুক এবং ৭টি খালি খোসা, ৫টি চাইনিজ চাপাতি (২টি বড়, ৩টি ছোট), ২টি দেশীয় ধারালো দা, ১টি লোহার হাতুড়ি, ১টি বাটুল গুলটি, ২৬টি কাঁচের মার্বেল ও ৫টি স্টিলের মার্বেল, ১টি পুরাতন স্কুল ব্যাগ।

বিজিবি সূত্রে ধারণা করা হচ্ছে, ইয়াবা ও অবৈধ বিদেশি সিগারেটের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যেই সশস্ত্র চোরাকারবারীরা ওই এলাকায় অবস্থান নিয়েছিল। উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম অবৈধ চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো বলে প্রাথমিক ধারণায় জানা গেছে।

এ বিষয়ে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। সম্প্রতি চোরাকারবারীরা অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করায় গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক টহল আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, চোরাচালান দমনের এই কঠোর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শনিবার রাতের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান চলছে।#


এই বিভাগের অন্যান্য সংবাদ