Logo
শিরোনাম :
রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১ রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ / সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের প্রভাষক নুরুল আবছার রচিত বই “ইংলিশ বুস্টার” এর মোড়ক উন্মোচন

মোকাদ্দেম সাঈফ(গিরিসংবাদ) / ১৮৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
Oplus_131072

রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আবছার কর্তৃক রচিত বই “ইংলিশ বুস্টার” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ইংরেজিতে অর্নগল কথা বলার জন্য এই বইটি রচনা করা হয়েছে। এছাড়া কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েস শুনে শুনে ইংরেজি চর্চার কার্যকর সুযোগ সৃষ্টি করবে বইটি।

সোমবার ( ৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এর কার্যালয়ে প্রধান অতিথি উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মো: আলিফ উল্লাহ, ( শিক্ষা) বিএন। এসময় তিনি বলেন, বইটি লিসেনিং, স্পিকিং, প্রনানসিয়েশন, প্রেজেন্টেশন, ভোকাবুলারি, গ্রামার, ডিবেটিং, অ্যাংকরিং, আইইএলটিএস সহ এই জাতীয় কাজের জন্য সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। চাপ্টার অনুযায়ী একজন শিক্ষার্থী যদি বইটি অনুশীলন করে, তাহলে ভবিষ্যতে ইংরেজিতে কথা বলা সহ দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোড়ক উন্মোচনকালে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কলেজ শাখার কো- অর্ডিনেটর মো: কামরুল আলম, মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর মো: মাহফুজুল হকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রভাষক নুরুল আবছার বলেন, ইংলিশ বুস্টার একটি ব্যতিক্রমধর্মী ও আধুনিক ইংরেজি শেখার বই, যা কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েস শুনে শুনে ইংরেজি চর্চার কার্যকর সুযোগ সৃষ্টি করে। এটি কেবল একটি পাঠ্যবই নয়; বরং শোনা, বলা ও নিয়মিত অনুশীলনের সমন্বয়ে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ ইংলিশ লার্নিং সিস্টেম। প্রতিটি লেসনের সঙ্গে সংযুক্ত QR কোড স্ক্যান করে শিক্ষার্থীরা হেডফোনের মাধ্যমে সঠিক উচ্চারণ, স্বাভাবিক টোন এবং বাস্তবসম্মত বাক্যপ্রয়োগ শিখতে পারে। নিয়মিত পড়া ও অনুশীলনের ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং স্পোকেন ও প্রেজেন্টেশন ইংলিশে দক্ষতা অর্জন সহজ হয়।

বইটিতে লিসেনিং, স্পিকিং, প্রনানসিয়েশন, প্রেজেন্টেশন, ভোকাবুলারি, গ্রামার, ডিবেটিং, অ্যাংকরিং, আইইএলটিএস স্পিকিং, ফ্রিল্যান্সিং, ইংলিশ ফর টিচার্স, ক্রিকেট ও ফুটবল কমেন্টারি, অনার্স, মাস্টার্স এবং বিসিএস ভাইভার মডেলসহ অসংখ্য গুরুত্বপূর্ণ টপিক সংযোজন করা হয়েছে।

প্রতিটি লেসনে নেটিভ ভয়েসে প্রস্তুতকৃত QR কোড সংযুক্ত থাকায় শুনে শুনে ইংরেজি শেখার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা আরও উচ্চতায় পৌঁছাবে। পরিবারে ছোট-বড় সকলের জন্যই বইটি সমানভাবে উপযোগী। যারা ইংরেজিকে বেসিক লেভেল থেকে এডভান্স লেভেল পর্যন্ত উন্নীত করতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ বই।


এই বিভাগের অন্যান্য সংবাদ