Logo
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না—রাঙামাটিতে সারজিস আলম। কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন।

রাঙামাটিতে সাংবাদিক জামাল উদ্দীনের ১৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোকাদ্দেম সাঈফ(গিরিসংবাদ) / ৩১৮ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

আজ দোয়া আর মিলাদ মাহাফিলের মধ্যদিয়ে পালিত হয়েছে রাঙামাটি সাংবাদিক মো. জামাল উদ্দীনের ১৯তম শাহাদাৎ বার্ষিকী। সাংবাদিক জামালের পরিবার দু’দিনব্যাপী ধর্মী আচার অনুষ্ঠান পালন করেন। শুক্রবার কবর জিয়ারত ও মসজিদে মিলাদ, দোয়া ও কোরআন খাতমের আয়োজন করেন। শনিবার রাঙামাটি রসুলপুর জামে মসজিদের দোয়া ও আল মোমিন নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বাচ্চাদের খাবার প্রদান করেন। এসময় মোনজাত ও দোয়া করেন রাঙামাটি রসুলপুর জামে মসজিদের ইমাম জহির উদ্দীন।
এসময় সাংবাদিক জামাল উদ্দীনের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু,স্বামী মাহমুদুল হাসান মানিক ও ভাই মো.সালাহ উদ্দীন করিম আবু, মো.জালাল উদ্দীন, মো.জাবেদ উদ্দীন ও ভাগীনা মো. মাহাফুজ আলম সবিজ চৌধূরী উপস্থিত ছিলেন।
সাংবাদিক জামাল উদ্দীনের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু বলেন,২০০৭সালে এ দিনে আমার ভাই সাংবাদিক জামাল উদ্দীনকে হত্যা করে পাহাড়ে ফেলে যায় দুর্বৃত্তরা। দীর্ঘ ১৯বছরও এ হত্যাকান্ডের বিচার হয়নি। ধরা পরেনি হত্যা কারিরা। তবুও আমি আশাহীন হয়নি। আমি বিশ্বাস করি একদিন এ হত্যাকান্ডের বিচার হবে।
নতুন সরকার কাছে আমার ভাই সাংবাদিক জামাল হত্যাকান্ডের বিচার দাবি করছি। নিশ্চয় তিনি এ হত্যাকান্ডের সাথে জরিতদের বিচারের আওতায় আনবেন।
উল্লেখ্য, ২০০৭সালে ৫মার্চ সাংবাদিক জামাল উদ্দীনকে রাঙামাটি প্রেস ক্লাব যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। একদিন পর অর্থাৎ ৬মার্চ তার ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় রাঙামাটি পর্যটন কেন্দ্রের হ্যাডম্যান পাহাড়ের জঙ্গলে। সাংবাদিক জামাল উদ্দীন তখন বেসরকারি টেলিভিশন এন টিভি, দৈনিক বর্তমান বাংলা ও বার্তা সংস্থা আবাসে কর্মরত ছিলেন। #


এই বিভাগের অন্যান্য সংবাদ