Logo
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় ৩১ দফার মাধ্যমে দেশে শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স: প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙামাটির সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ৫৪ বিজিবির টহল ও তল্লাশি জোরদার। অমর একুশে বইমেলায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান: বিভিন্ন স্টল পরিদর্শন রাঙামাটিতে সাংবাদিক জামাল উদ্দীনের ১৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত রাঙামাটি জার্নালিস্ট নেটওর্য়াকে সম্মেলন। সভাপতি ফাতেমা জান্নাত মুমু ও সাধারণ সম্পাদক বিনয় চাকমা —– কক্সবাজারে এক মেয়ে পিতৃপরিচয় চাইতে কারাগারে পাঠাল ইউএনও। বাঘাইছড়িতে তেলের তেলেসমাতী শুরু: প্রতি লিটারে দাম বৃদ্ধি ৩টাকা। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দূনীর্তিতে কারো ছাড় নেই।…. পার্বত্যমন্ত্রী

অমর একুশে বইমেলায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান: বিভিন্ন স্টল পরিদর্শন

ডেক্স নিউজ( গিরিসংবাদ) / ৭০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

অমর একুশে বইমেলার আমেজে শামিল হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি। একজন প্রকৃত গ্রন্থানুরাগী হিসেবে আজ শনিবার (০৭ মার্চ) বিকেলে তিনি রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন।

বিকেল ঠিক চারটায় মন্ত্রী মেলা প্রাঙ্গণে উপস্থিত হন। মেলা পরিদর্শনের সময় তিনি বিভিন্ন প্রকাশনীর স্টল ঘুরে দেখেন এবং সৃজনশীল ও গবেষণামূলক বইয়ের খোঁজখবর নেন। এ সময় তিনি জিয়া পরিষদ কর্তৃক স্থাপিত কেন্দ্রীয় স্টল পরিদর্শন করেন এবং সেখান থেকে বেশ কিছু গবেষণামূলক বই সংগ্রহ করেন।

ব্যক্তিগতভাবে বই পড়তে ভালোবাসেন মন্ত্রী দীপেন দেওয়ান। মেলায় শুধু নিজের জন্যই বই কেনেননি, বরং উপস্থিত অন্যদের মাঝেও বই কিনে উপহার দিয়ে পাঠস্পৃহা জাগিয়ে তোলেন। বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দিতে তাঁর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

পরিদর্শনকালে মাননীয় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী মৈত্রী চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙ্গামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আল আমিন এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ