Logo
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় ৩১ দফার মাধ্যমে দেশে শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স: প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙামাটির সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ৫৪ বিজিবির টহল ও তল্লাশি জোরদার। অমর একুশে বইমেলায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান: বিভিন্ন স্টল পরিদর্শন রাঙামাটিতে সাংবাদিক জামাল উদ্দীনের ১৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত রাঙামাটি জার্নালিস্ট নেটওর্য়াকে সম্মেলন। সভাপতি ফাতেমা জান্নাত মুমু ও সাধারণ সম্পাদক বিনয় চাকমা —– কক্সবাজারে এক মেয়ে পিতৃপরিচয় চাইতে কারাগারে পাঠাল ইউএনও। বাঘাইছড়িতে তেলের তেলেসমাতী শুরু: প্রতি লিটারে দাম বৃদ্ধি ৩টাকা। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দূনীর্তিতে কারো ছাড় নেই।…. পার্বত্যমন্ত্রী

রাঙামাটি জার্নালিস্ট নেটওর্য়াকে সম্মেলন। সভাপতি ফাতেমা জান্নাত মুমু ও সাধারণ সম্পাদক বিনয় চাকমা —–

মোকাদ্দেম সাঈফ(গিরিসংবাদ) / ৬৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

‘সত্যের পক্ষে এক ঝাঁক কলম সৈনিক’ এ শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি জার্নালিস্ট নেটওর্য়াক (আরজেএন) এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের ভোটে সভাপতি পদে নির্বাচত হয়েছেন নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচীত হয়েছেন দৈনিক আমার বার্তা প্রতিনিধি বিনয় চাকমা। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচীত হয়েছেন দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মহুয়া জান্নাত মনি।
শুক্রবার সকাল ১০টায় শহরের কাঠালতলী সিনেমা হল এলাকায় আরজেএন-এর অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত সভায়। একই সাথে ওই সংগঠনের ৭ সদস্য কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের পর্যন্ত কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া সভায় সংগঠনরে গঠনতন্ত্র গঠন এবং মূল্যায়নসহ সংগঠনকে আরো বেশি গতিশীল ও গনতান্ত্রিক করতে বেশ কিছু গুরুত্বর্পূণ সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি ফাতেমা জান্নাত মুমু বলেন, পার্বত্যাঞ্চলে গণমাধ্যম কর্মীদের সঠিক অবস্থান তৈরি করতে প্রথমে ঐক্য জরুরি। তাই পেশাগত উৎকর্ষ সাধণের লক্ষ্যেই এ সংগঠনের পথ চলা। এ পথ চলায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তাই সত্যের পথে যে কোন সমস্যা উত্তরণে ও নিজেদের পেশাগত মানোœয়নে একযোগে কাজ করার উদ্দেশ্যেই আমরা ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া সকল জাতিগোষ্ঠীর ধর্ম বর্ণের নির্বিশেষে সাধারণ মানুষদের সুখ, দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও এলাকার বাস্তব চিত্র তুলে ধরে রাঙামাটি পার্বত্য জেলাকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে এ কলম সৈনিকরা কাজ করবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ