Logo
শিরোনাম :
সিআরএ’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে: মীর হেলাল রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা,নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী পরিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর শ্রদ্ধা সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান অপহৃত ৭০ বাংলাদেশী জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি ১২ই ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন আহমদ বাঘাইছড়ির দুর্গম ৬ ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাবে ভোটের সরঞ্জাম: জেলার হেলিসটি ভোট কেন্দ্র ২০টি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মগনামা–কুতুবদিয়া রুটে সি-ট্রাক চালু রাজস্থলীতে হাতপাখার প্রার্থী জসিম উদ্দীনের ব্যাপক গণসংযোগ

সিআরএ’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী

মোকাদ্দেম সাঈফ( গিরিসংবাদ) / ৩৫ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে সিআরএ নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। ভাষা শহীদদের এই ত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজ সবসময় সচেষ্ট থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের সদস্যরা ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাফায়েত মোরশেদ, সদস্য রতন বড়ুয়া, শাহেদুর রহমান মোরশেদ, মোঃ রিয়াজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ