Logo
শিরোনাম :
এবার ২ পার্বত্য জেলায়ও সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত রাঙ্গামাটির সাইমুন প্রধানমন্ত্রী’র হাত থেকে নিলেন “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬” পদক। কক্সবাজার টুপটুপ রেস্টুরেন্টে এন্ড রিসোর্টে : ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত কাপ্তাই লেকে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার ঃ বোট মালিক আটক মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের রাঙ্গামাটির লাভ পয়েন্টে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ চলমান পরিস্থিতিতে পাহাড়ে গুজব, মিথ্যা তথ্যছড়ানো বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ফাদেঁ পা দিবেন না : সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ নেতৃত্বে আজিজুল-লোকমান পর্যটক ও দর্শনার্থীর নিরাপত্তায় সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে বসানো হলো পুলিশ বক্স

রাঙ্গামাটি জেলা প্রশাসনের মহান মে দিবস উদযাপন

মোকাদ্দেম সাইফ(গিরি সংবাদ)রাঙ্গামাটি / ১৭০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

“মহান মে দিবস এবং জাতীয় পেশাগত  স্বাস্থ্য ও সেফটি দিবস, ২০২৫” যথাযথ মর্যাদা এবং উৎসব মুখর পরিবেশে মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙামাটি পার্বত্য জেলা’র নেতৃত্বে র‍্যালি এবং  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে, সিভিল সার্জন, রাঙ্গামটি জেলা, পুলিশ সুপার, রাঙ্গামাটি জেলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‘র রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব, এডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতের আমির জনাব, মোহাম্মদ আব্দুল আলীম, জনাব মো: মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, জনাব মো: ইসমাইল, সভাপতি, রাঙ্গামাটি জেলা কার-মাইক্রো শ্রমিক ইউনিয়ন, জনাব মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি জেলা ট্রাক-পিকাপ শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে র‍্যালিতে  অংশগ্রহণ করেন এবং আলোচনা সভায়   উপস্থিত ছিলেন।  মহান মে দিবসের ২০২৫ এর প্রতিপাদ্য হচ্ছে   “শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে “এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি  দিবস ২০২৫ এর প্রতিপাদ্য হচ্ছে “শ্রমজীবী মানুষের অধিকার বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার”। তীব্র প্রতিযোগিতামূলক মুক্তবাজার অর্থনীতির বর্তমান বিশ্বব্যবস্থায়  দেশীয় শিল্পকে  টিকিয়ে রাখতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে শ্রমিকদের  শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়। একইসাথে, শিশুদেরকে ঝুঁকিপূর্ণ কাজে যাতে নিয়োগ করা না হয় সেজন্য মালিক শ্রমিক সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।

উক্ত অনুষ্ঠান উপলক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাঙ্গামাটি কার্যালয় হতে, বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমিকদের সুরক্ষায় করণীয় এবং আইনগত বিভিন্ন বিষয়ের লিফলেট বিতরণ করা হয়। শ্রমিক  কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে এবং শ্রমিকদের আইনগত পাওনাদি  অনাদায়ী থাকলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর হট লাইন নাম্বার ১৬৩৫৭(টোল ফ্রি) অভিযোগ জানানোর বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়।

মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য সেফটি নিশ্চিত করার মাধ্যমে শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করলে দেশ সমৃদ্ধ হবে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশকে উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করবে এ অভিপ্রায় ব্যক্ত করা হয়। #

 


এই বিভাগের অন্যান্য সংবাদ