Logo
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না—রাঙামাটিতে সারজিস আলম। কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন।

নালিতাবাড়ীর বাঘবেড় ইউপি চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ( গিরি সংবাদ)নালিতাবাড়ি / ৪২৪ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীর বাঘবেড় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিঃ সহসভাপতি আব্দুস সবুরকে অপসারণ পুর্বক গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে বাঘবেড় ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে পলাতক আ’লীগ নেতা ও বাঘবেড় ইউপি চেয়ারম্যানের আব্দুস সবুরের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভোট কারচুপি, অনিয়ম-দুর্নীতি, মিথ‍্যা মামলায় হয়রানিসহ নানা অপকর্মের জন‍্য

প্রশাসনের কাছে তাকে অপসারণ পুর্বক গ্রেপ্তারের দাবী জানানো হয়। পরে ইউএনও ফারজানা আক্তার ববির নিকট এলাকাবাসী আওয়ামী লীগ নেতা ও বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরকে অপসারণ করে গ্রেপ্তারের জন‍্য স্বারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঘবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, শফিকুল ইসলাম, সাংগঠনিক রহুল আমিন, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ইউপি মেম্বার হামিদুল ইসলাম হারুন, শেফালী বেগম, সুলাইমান মিয়া, ছাত্রদলের সহ সভাপতি রাসেল আকন্দ, আলম মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া প্রমুখ। 

মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার কয়েকশ জনসাধারণ অংশ নেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ