Logo
শিরোনাম :
এবার ২ পার্বত্য জেলায়ও সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত রাঙ্গামাটির সাইমুন প্রধানমন্ত্রী’র হাত থেকে নিলেন “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬” পদক। কক্সবাজার টুপটুপ রেস্টুরেন্টে এন্ড রিসোর্টে : ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত কাপ্তাই লেকে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার ঃ বোট মালিক আটক মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের রাঙ্গামাটির লাভ পয়েন্টে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ চলমান পরিস্থিতিতে পাহাড়ে গুজব, মিথ্যা তথ্যছড়ানো বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ফাদেঁ পা দিবেন না : সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ নেতৃত্বে আজিজুল-লোকমান পর্যটক ও দর্শনার্থীর নিরাপত্তায় সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে বসানো হলো পুলিশ বক্স

বাজার মনিটরিংয়ে জেলা প্রসাশক ও পুলিশ সুপার।

মোকাদ্দেম সাইফ(গিরি সংবাদ)রাঙ্গামাটি / ১৮৮ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়।
আজ ২৯ জানুয়ারি ২০২৫খ্রিঃ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে রাঙ্গামাটি সদরস্থ বনরূপা বাজার সরেজমিনে পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ মহোদয় ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।

বাজার মনিটরিংকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় বিভিন্ন ভোক্তাদের সাথে কথা বলেন এবং দোকান মালিকদের নিত্য প্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার জন্য আহ্বান জানান। এছাড়াও ব্যবসায়ীগণ যাতে সরকারী নির্দেশনা মেনে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে এবং জনগণ যাতে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য ক্রয় করতে পারে, সর্বোপরি সাধারণ জনগণের কষ্ট লাঘব হয় সে ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#


এই বিভাগের অন্যান্য সংবাদ