রাঙামাটিতে পবিত্র মঙ্গল সূত্র পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত

রাঙামাটিতে মারমা সংস্কৃতি সংস্থার (মাসস)এর উদ্যোগে মঙ্গল সূত্র পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রাঙামাটি শহরের আসামবস্তি মাসস ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মারমা সংস্কৃতি সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মংসুই প্রু মারমার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক আলহাজ্ব এ,কে,এম মকছুদ আহমেদ।
এসময় মাসাসের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা থুই চা প্রু মারমা,সহ-সভাপতি অংসা খই কার্বারী,ঐতিহ্য ও সংস্কৃতি সম্পাদক মেচিং মেম্বার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্লা প্রু সাইন মারমা,আইন বিষয়ক সম্পাদক হেডম্যান থোয়াই অং মারমা,মহিলা বিষয়ক সম্পাদক ও মাসসের ভুমিদাতা পাই ক্রয় মারমা,মারমা ভাষা বর্ণ ও শব্দমালার লেখক অংছাইনু মারমা,মাসস ভবনের ভুমিদাতার ছেলে সোয়েমং মারমা সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন,মারমা সংস্কৃতি সংস্থার সাধারণ সম্পাদক মং উচিং মারমা।
আলোচনা সভা শেষে মারমা ভাষা বর্ণ ও শব্দমালা নিয়ে অংছাইনু মারমার লিখিত বই সাংবাদিকদের হাতে উপহার তুলে দেয়া হয়। আলোচনা সভার পূর্বে পূণ্যার্থীদের নিয়ে মঙ্গল সূত্র পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *