Logo
শিরোনাম :
রাঙামাটিতে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১ রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাঙামাটিতে আগুনে পুড়ে ছয় বসতবাড়ি ছাইঁ।

মোকাদ্দেম সাইফ(গিরি সংবাদ)রাঙ্গামাটি / ১৮৪ বার দেখা হয়েছে
শেষ আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

আগুনে পুঁড়ে গেছে রাঙ্গামাটি শহরের চম্পক নগর এলাকায় সাবেক পার্বত্য উপদেষ্টা মরহুম শাহজাহান মোল্লার বাড়ি সহ আশ-পাশের ৬টি ঘর। সন্ধ্যে ৭ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।
রাঙামাটির ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশেপাশে ঘরগুলো টিনের হওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট দিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ছয়টি বসতঘর পুড়ে যায়। বাড়ির মালিক আক্তার হোসেনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। #


এই বিভাগের অন্যান্য সংবাদ