Logo
শিরোনাম :
কাপ্তাইয়ে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনী কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব। কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে সাড়ে ১৩ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত। সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদগ্ধ ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম আর নেই সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন : দূর্ভিক্ষের হাতছানি, ঘটছে মানবিক বিপর্যয়!

২দিনের বইমেলা উদ্বোধন রাঙ্গামাটিতে

প্রতিবেদকের নাম / ৪৮৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মহান ২১ ফেব্রুয়ারি ভাষাদিবস শহীদ স্বরণে রাঙামাটিতে ২ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে একুশে বইমেলার উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন লেখকের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।  এছাড়া মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে শিশুদের নিয়ে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বইমেলায় জেলার প্রায় ৩০টি স্টল অংশ গ্রহন করে।


এই বিভাগের অন্যান্য সংবাদ