Logo
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় ৩১ দফার মাধ্যমে দেশে শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স: প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙামাটির সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ৫৪ বিজিবির টহল ও তল্লাশি জোরদার। অমর একুশে বইমেলায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান: বিভিন্ন স্টল পরিদর্শন রাঙামাটিতে সাংবাদিক জামাল উদ্দীনের ১৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত রাঙামাটি জার্নালিস্ট নেটওর্য়াকে সম্মেলন। সভাপতি ফাতেমা জান্নাত মুমু ও সাধারণ সম্পাদক বিনয় চাকমা —– কক্সবাজারে এক মেয়ে পিতৃপরিচয় চাইতে কারাগারে পাঠাল ইউএনও। বাঘাইছড়িতে তেলের তেলেসমাতী শুরু: প্রতি লিটারে দাম বৃদ্ধি ৩টাকা। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দূনীর্তিতে কারো ছাড় নেই।…. পার্বত্যমন্ত্রী

হাসপাতাল ছেড়ে বাসায় নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক / ২৩০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
হাসপাতাল ছেড়ে বাসায় নুসরাত ফারিয়া

হাসপাতাল ছেড়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর ইয়র্ক হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন এই নায়িকা। নুসরাত ফারিয়ার মা ফেরদৌসি পারভীন গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছিলেন।

মেয়ের শারীরিক অবস্থার খবর জানিয়ে ফেরদৌসি পারভীন বলেছিলেন, ‘কয়েক দিন হলো কাজের চাপের কারণে খাওয়া-দাওয়ার অনিয়ম চলছিল ফারিয়ার। গ্যাস্ট্রিকের সমস্যাও ছিল। সন্ধ্যার পর শরীর খারাপ করে তার। শরীর বেশি খারাপ করলে তাকে হাসপাতালে ভর্তি করাই।’

ফারিয়ার সর্বশেষ অবস্থা জানিয়ে নুসরাত ফারিয়ার মা বলেন, ‌‘ফারিয়া এখন সুস্থ। রাতেই জ্ঞান, ফিরেছে, কথাও বলছে। চিকিৎসক শুক্রবার ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। এরপরই বিস্তারিত জানা যাবে।’

ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়িকা ওপার বাংলাতেও নন্দিত। সিনেমায় অভিনয়ের মাঝেই নিয়মিত তিনি গান নিয়ে হাজির হয়েছেন। তাঁর ব্যস্ততা রয়েছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ