Logo
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় ৩১ দফার মাধ্যমে দেশে শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স: প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙামাটির সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ৫৪ বিজিবির টহল ও তল্লাশি জোরদার। অমর একুশে বইমেলায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান: বিভিন্ন স্টল পরিদর্শন রাঙামাটিতে সাংবাদিক জামাল উদ্দীনের ১৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত রাঙামাটি জার্নালিস্ট নেটওর্য়াকে সম্মেলন। সভাপতি ফাতেমা জান্নাত মুমু ও সাধারণ সম্পাদক বিনয় চাকমা —– কক্সবাজারে এক মেয়ে পিতৃপরিচয় চাইতে কারাগারে পাঠাল ইউএনও। বাঘাইছড়িতে তেলের তেলেসমাতী শুরু: প্রতি লিটারে দাম বৃদ্ধি ৩টাকা। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দূনীর্তিতে কারো ছাড় নেই।…. পার্বত্যমন্ত্রী

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক / ২০৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
স্বাস্থ্যে পরীক্ষা শেষে বাসায় ফিরছেন খালেদা জিয়া

এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টা ৪০ মিনিটে বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং ৬টা ৪৮ মিনিটে হাসপাতালে পৌঁছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১১টা ৩৮ মিনিটে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন বিএনপির চেয়ারপারসন।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি ৫ মাস ২ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। সেই অনুযায়ী ২৯ দিন পর আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ