Logo
শিরোনাম :
কাপ্তাইয়ে সুমি হত্যায় মুহিবলের ফাঁসি : রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায়। রাঙ্গামাটিতে বাজার চৌধুরী এসোসিয়েশন সম্মেলনে সভাপতি-দেব কুমার,সম্পাদক-মোস্তফা কামাল নির্বাচিত। মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু নবীন ও বিদায়ী ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও শুভকামনা অনুষ্ঠান অনুষ্টিত। রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হল বাজার চৌধুরী সম্মেলন-২০২৬’। পাহাড়ে ৩টি জাতীয় কমিটিকে সাধুবাদ ও চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে পিসিএনপির সংবাদ সম্মেলন কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িতে এসডিজি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ: মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক চুক্তি লঙ্ঘন ও জনবিচ্ছিন্ন সিদ্ধান্তের অভিযোগ: পাহাড়ের শান্তি রক্ষায় সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন কথা ছিল ডিসেম্বরেই ট্রোম্যান বাড়ি ফেরার : ফিরলেন লাশ হয়ে: এলাকাবাসী ও সহযোদ্ধাদের শ্রদ্ধা আর ভালবাসার অশ্রু জলে চির বিদায়।

বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিত

অনলাইন ডেস্ক / ৩২১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিত

বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের চিন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।আরাকান আর্মি ভূপাতিত হেলিকপ্টারের একাধিক ছবিও প্রকাশ করেছে। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) ভূপাতিত হেলিকপ্টারটির ছবি প্রকাশ করা হয়। এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ইরাবতি।

আরাকান আর্মির মুখপাত্র খিয়াং থুখা ইরাবতিকে বলেছেন, ‘পালেতওয়া শহরে তীব্র সংঘর্ষের সময় আমরা একটি হেলিকপ্টার ভূপাতিত করেছি। আমরা গুলি করার পর গত ১৩ জানুয়ারি হেলিকপ্টারটি পাই নামক পাহাড়ের কাছে ঘন বনের মধ্যে গিয়ে বিধ্বস্ত হয়। এই এলাকার পাশে কাঙ্খা নামক পাহাড়ে জান্তাবাহিনীর একটি ঘাঁটিও ছিল। গতকাল বুধবার আমরা ঘাঁটিটি দখলের পর এই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছি।’

শহরটিতে বিদ্রোহী গোষ্ঠী ও জান্তাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। মাঝে বিদ্রোহীরা দাবি করেছিল, তারা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে।

প্রসঙ্গত, এই দুটি পাহাড়ই বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বান্দরবান সীমান্তে অবস্থিত। প্রায় দুমাস ধরে চলা সংঘর্ষের পর গত ১৩ জানুয়ারি আরাকান আর্মি চিন রাজ্যের এই শহরটির নিয়ন্ত্রণ নেয়। তার আগে গত অক্টোবরে উত্তরাঞ্চলে ‘অপারেশন ওয়ান জিরো টু সেভেন’ নামে অভিযান শুরু করে আরাকান আর্মিসহ তিন বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’।

এর আগে, গত বছরের অক্টোবরে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ) সমন্বয়ে গঠিত হয়েছে থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স। গত অক্টোবরে শান রাজ্যে এই জোট জান্তাবিরোধী ‘অপারেশন-১০২৭’ শুরু করে। এই অপারেশনে বেশ সাফল্যও লাভ করে জোট। পরে নভেম্বরের মাঝামাঝি সশস্ত্র জোট বাহিনী অভিযান শুরু করে চিন রাজ্যে।


এই বিভাগের অন্যান্য সংবাদ