Logo
শিরোনাম :
কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১ রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ / সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান

উধাও রোনালদোর দুই ম্যাচের সব টিকিট

স্পোর্টস ডেস্ক / ২৭১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
উধাও রোনালদোর দুই ম্যাচের সব টিকিট

ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যাচ দেখার এত বড় সুযোগ চাইনিজ ভক্তরা হাতছাড়া করতে চায়নি। তাইতো অনলাইনে বেশ কয়েক প্ল্যাটফর্মে টিকেট বিক্রির ঘোষণা দেবার ঘণ্টাখানেকের মধ্যেই সব শেষ হয়ে গেছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। ফুটবল পাগল জাতি হিসেবে চীন বেশ সমাদৃত। আর সেখানে রোনালদোর ভক্তের সংখ্যা একেবারে কম নয়।

পর্তুগিজ এই সুপারস্টারের বর্তমান ক্লাব সৌদি আরবের আল নাসর গত মাসে ঘোষণা দিয়েছে চায়না সফরে আগামী ২৪ ও ২৮ জানুয়ারি দক্ষিনাঞ্চলীয় শহর শেনজেনে সাংহাই সিনহুয়া ও ঝেইজাং এফসির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে তারা অংশ নেবে।

রোনালদোর সমর্থকরা এই ঘোষণার পর থেকেই টিকেট ক্রয়ের জন্য মুখিয়ে ছিল। বুধবার অনলাইনে স্থানীয় সময় সকাল ১১টায় টিকেট ছাড়ার সঙ্গে সঙ্গে সবকটি প্ল্যাটফর্মেই সন্ধ্যার সময় টিকেট নেই বলে জানিয়ে দেয়া হয়।

এর মধ্যে বেশ কিছু গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে সাধারণ আসন ছাড়াও সবচেয়ে বেশী দামী ক্যাটাগরির দুই ধরনের টিকেট কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকেট না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে, যদিও কিছু সৌভাগ্যবান সমর্থক উচ্ছাসও প্রকাশ করেছেন।

একজন সমর্থক লিখেছেন, ‘২৪ জানুয়ারি আমি বিশ্বের সবচেয়ে সুখী মেয়ে হিসেবে নিজেকে দেখবো। রোনালদোর কথা মনে করলে একটি বিষয় সবার আগে সামনে চলে আসে, তার থেকে ভালাে খেলোয়াড় এখনো কোথাও নেই। আজ তার ম্যাচের টিকেট বিক্রি শুরু হয়েছে, তার মধ্যে আমি একটি পেয়েছি।’

গত বছর বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের প্রীতি ম্যাচটিতে মাত্র ৭৯ সেকেন্ডে গোল করেছিলেন। ওই ম্যাচটি দেখতেও পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। সূত্র : সাউথ চায়না মনিং পোস্ট


এই বিভাগের অন্যান্য সংবাদ