বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি তথা বিএসসি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক,গিরি টিভির ব্যস্থাপনা সম্পাদক সাংবাদিক সোহাগ আরেফিনের বাবা,সাবেক নৌ কর্মকর্তা আতিকুর রহমান (৮৫) গতরাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে) চট্টগ্রামে তাঁর নিজ বাসভবনে (হালিশহর বি ব্লক,রোড নং ০২,লাইন নং ১৬,বাসা নং ০৯/১১) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
সাংবাদিক সোহাগ আরেফিনের বাবার নামাজে জানাজা আজ ২৩ ডিসেম্বর সোমবার বাদ যোহর বি ব্লকের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজ করা হয় বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে।
অনুষ্ঠিত সাবেক এই নৌ কর্মকর্তার জানাজায় শত শত সকলস্থরের ধর্মপ্রাণ মুসলমান,নিকট আত্বীয় এবং এলাকাবাসী অংশ গ্রহণ করে মরহুমে রুহের মাগফেরাত কামনা করেন।
এদিকে সাংবাদিক নেতা সোহাগ আরেফিনের বাবার মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি তথা বিএসসি’র পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তাছাড়া গিরি সংবাদ এন্টারটেইনমেন্ট পরিবার-গিরি টিভি ও দৈনিক গিরি সংবাদ পক্ষে গভীর শোক এবং এ অবসর নৌ-কর্মকর্তার বিদেহী আত্বার মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করা হয় রব্বে করিমের পাক দরবারে, শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।#
Category: সারাদেশ

বিএসসি’র নেতা সাংবাদিক সোহাগ আরেফিনের পিতৃবিয়োগে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির শোক প্রকাশ

পাবনা জেলাপরিষদের চেয়ারম্যান পাকন এর অপকর্মের ফিরিস্তি
২০২৩-‘২৪ অর্থ বছরে বিভিন্ন প্রকল্পের নামে পাবনা জেলা পরিষদের সরকারি তহবিল থেকে টাকা হাতিয়ে নিয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান গং।
২০২২-‘২৩ অর্থ বছরে জেলা পরিষদ অফিস ভবনের সম্মুখে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এর সৌন্দর্য বর্ধনের জন্য ব্যয় করা হয়েছে ১৬ লাখ টাকা। চলতি অর্থ বছরে (২০২৩-‘২৪) শহরের চারতলা মোড়ে ও জুবলি ট্যাঙ্ক চত্বরে মুক্তিযুদ্ধের স্মারক নির্মাণ বাবদ খরচ করা হয়েছে ২৫ লাখ টাকা।
জেলার বিভিন্ন স্থানে যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণ বাবদ ২০২২-‘২৩ খরচ করা হয়েছে ৪০ লাখ টাকা। উল্লেখ্য গণশৌচাগারগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে মাত্র এক বছরেই। একই অর্থ বছরে জেলার বিভিন্ন উপজেলায় ৭ টি পুকুর সংস্কার বাবাদ ব্যয় করা হয়েছে ৩৫ লাখ টাকা। পাবনা শহরের প্রাণকেন্দ্রে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন বাবদ একই অর্থ বছরে খরচ করা হয়েছে ১০ লাখ টাকা। কোথায়ও কোন ডিজিটাল ডিসপ্লে বোর্ড এখন আর অবশিষ্ট নেই। কাগজপত্রে ভুয়া টেন্ডার দেখিয়ে সাঁথিয়া উপজেলা সদরের অডিটোরিয়ামে কাম কমিউনিটি সেন্টার মেরামত বাবদ খরচ দেখানো হয়েছে ৩০ লাখ টাকা।
সঠিক ঠিকানা নেই এমন প্রকল্প দেখিয়ে একই অর্থ বছরে খরচ করা হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা। নথিপত্র ঘেঁটে দেখা গেলো সাঁথিয়া উপজেলার কিতাই এর বাড়ি থেকে বারেক মোল্লার বাড়ি পর্যন্ত ২৪০ ফুট রাস্তা পাকাকরণে এই পরিমাণ টাকা খরচ করা হয়েছে। এটা কোন গ্রামে তার উল্লেখ নেই।
সুজানগর উপজেলার সাতবাড়িয়া রাস্তার প্যালাসাইডিং নির্মাণ বাবদ ব্যয় করা হয়েছে ১২ লাখ ১৫ হাজার টাকা। চাটমোহর উপজেলার পবাখালি দক্ষিণ পাড়া মসজিদের ছাদ মেরামতে খরচ করা হয়েছে ৮ লাখ টাকা। দেবোত্তর ডিগ্রি কলেজের গেট নির্মাণে ব্যয় করা হয়েছে ৫ লাখ টাকা। পাবনা পৌরসভা এলাকার রাধানগর ও সদর উপজেলার কিসমতপ্রতাপপুর ড্রেন ও রাস্তা নির্মাণে ব্যয় করা হয়েছে ৩০ লাখ ৭০ হাজার টাকা। ফরিদপুর উপজেলার বালুঘাটা ঈদগাঁ মাঠের গেট নির্মাণে ব্যয় করা হয়েছে ৫ লাখ টাকা।
২০২৩-‘২৪ অর্থ বছরে বিভিন্ন প্রকল্প দেখিয়ে ব্যয় করা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে রয়েছে জেলার বিভিন্ন স্থানে সোলার ল্যাম্প স্থাপন বাবদ ৩ লাখ টাকা এবং শিক্ষা উপকরণ বিতরণ বাবদ ১১ লাখ ৪০ হাজার টাকা। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ব্যাটারিচালিত যানবাহন (বোরাক) বিতরণ ও নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বাবদ ব্যয় দেখানো হয়েছে ২৭ লাখ টাকা। বিভিন্ন স্থানে সাব-মারসিবল পাম্প স্থাপন বাবদ খরচ করা হয়েছে ৩৪ লাখ টাকা।
কাশিনাথপুর মোড়ে ফুলবাগান করার জন্য ব্যয় করা হয়েছে ৩ লাখ টাকা। উল্লেখ্য, সেখানে ফুল বাগানের কোন চিহ্ন নেই।
বৃক্ষ রোপন বাবদ ২০২২-‘২৩ এবং ২০২৩-‘২৪ অর্থ বছরে প্রায় আড়াই কোটি টাকা খরচ দেখানো হয়েছে।
বিগত বছরগুলোতে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ লুটপাট করেছে আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যানগণ।
উচ্চতর ডিগ্রি না থাকলেও আব্দুর গফুর হালী অসাধারণ জ্ঞানের অধিকারী-অধ্যাপক হানস হারডার
আবদুল গফুর হালী চট্টগ্রামের আঞ্চলিক গানের দিকপাল,আজ মহান ২১ শে ডিসেম্বর রোজ শনিবার চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃতি সন্তান,কিংবদন্তী গীতিকার ও সুরকার অসংখ্য মুরশেদী,মাইজভান্ডারি ও বিচ্ছেদী কালামের দীকপাল,২ হাজারেরও অধিক গানের রচয়িতা,সুরকার ও একুশে পদকপ্রাপ্ত মরমী কবি,গোলামে মাইজভান্ডারি,শ্রদ্ধেয় আবদুল গফুর হালী মাইজভান্ডারির ৮ম তম মহাপ্রয়ান দিবস আজ। ২০১০ সালে তাকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র মেঠোপথের গান।
হালী নিজের রচিত অধিকাংশ গানে সুরারোপ করেন। এছাড়াও রচনা করেছেন একাধিক আঞ্চলিক নাটক। আস্কর আলী পণ্ডিতের ভাবশিষ্য হালী যদিও নাটক রচনা ও সুর সৃষ্টি করেন। তার গান নিয়ে দুটি গ্রন্থ তত্ত্ববিধি ও জ্ঞানজ্যোতি।
আবদুল গফুর হালী ১৯২৮ সালের ৬ আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদে জন্ম নেন। তার পিতা আবদুস সোবহান এবং মাতা গুলতাজ খাতুন। রশিদাবাদ প্রাথমিক বিদ্যালয় ও চন্দনাইশের জোয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চবিদ্যালয় থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন। তবে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত একাডেমিক শিক্ষা অর্জনের পর ইস্তফা দেন।
আবদুল গফুর হালীর লেখা অন্যতম গান মধ্যে রয়েছে উল্লেখযোগ্য-
# সোনাবন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা,
# রসিক তেল কাজলা কোন অই লাল কোর্তা অলা,
# মনের বাগানে ফুটিল ফুলরে,
# তুঁই যাইবা সোনাদিয়া বন্ধু মাছ মারিবার লাই,
# অ শ্যাম রেঙ্গুম ন যাইও,
# ঢোল বাজের আর মাইক বাজের,
# বানুরে অ বানু আঁই যাইয়ুম গই চাটগাঁ
শরত তোঁয়ার লাই আইন্যম কী,
কিংবা মাইজভান্ডারী গান- দেখে যারে মাইজভাণ্ডারে, কতো খেলা জানরে মাওলা, মাইজভাণ্ডারে কি ধন আছে এবং মোহছেন আউলিয়া গান- চল যাই জিয়ারতে মোহছেন আউলিয়ার দরবারে, আল্লাহর ফকির মরে যদি।
তিনি ছয়টি আঞ্চলিক নাটক রচনা করেছেন। এর মধ্যে গুলবাহার গীতিনাট্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে মঞ্চায়িত ও বেতার-টেলিভিশনে প্রচারিত হয়। নাটকটিতে আস্কর আলী পণ্ডিতের কালজয়ী গান ডালেতে লড়িচড়ি বৈও চাতকি ময়নারে সহ অন্যান্য গান অন্তর্ভুক্ত হয়। তিনি আজব সুন্দরী নামেও একটি নাটক রচনা করেছেন। তাঁর আঞ্চলিক নাটকগুলো হল: গুলবাহার,নীলমণি,কুশল্যা,পাহাড়,চাটগাঁইয়া,সুন্দরী
সতী মায়মুনা,আশেক বন্ধু।
জার্মানির হালে বিশ্ববিদ্যালয়ের ভারতবর্ষ বিষয়ক দর্শন শাস্ত্রের সহকারী অধ্যাপক হানস হারডার (বর্তমানে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) ১৯৮৯ সালের দিকে বাংলাদেশে এসেছিলেন। তিনি চট্টগ্রামের মাইজভান্ডারসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে শিল্পী কল্যাণী ঘোষের মাধ্যমে যোগাযোগ হয় আবদুল গফুর হালীর সঙ্গে। তাঁর জীবন ও গান নিয়ে ২০০৪ ডার ফেরুকটে গফুর, স্প্রিখট (পাগলা গফুর, বলে) নামে একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেন। এতে হালীর ৭৬টি গান অন্তর্ভুক্ত হয়। এগুলোকে আবদুল গফুর হালী রচিত পূর্ববাংলার মরমি গান বলে উল্লেখ করেছেন হানস হারডার। তিনি আবদুল গফুর হালী সম্পর্কে লেখেন, ‘আবদুল গফুর হালীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রি বা উপাধি না থাকলেও নিজের চেষ্টায় তিনি অসাধারণ জ্ঞানের অধিকারী হতে সক্ষম হয়েছেন।
২০১৬ সালের ২১ ডিসেম্বর এই মহান কালজয়ী মরমী কবি ও শিল্পি মৃত্যুবরণ করেন।
আজকের এইদিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।(সৌজন্যে-ধ্রুব আহসান)

রাঙামাটিতে জীবন ইয়ুথ ফাউন্ডেশনের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও শীতবস্ত্র উপহার প্রদান
রাঙামাটি সদর উপজেলাধীন ৮নং পৌর ওয়ার্ডের অন্তর্ভুক্ত চম্পকনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জীবন পরিবার। ডিসেম্বরের শুরুতে বসতবাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে স্বনামধন্য ব্যাবসায়ী মোহাম্মদ আক্তার হোসেন (আক্তার সওদাগর) এঁর বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের ফলে ৭টি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
জীবন ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র উপহার হিসেবে দেয়া হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু কাউসার (রিপন), চম্পকনগর জামে মসজিদের ইমাম মাওলানা মাহতাব হোসেন।
জীবন ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন সংগঠনের অর্থ সম্পাদক শুভ মন্ডল ও সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইমন।
জীবন এর প্রতিষ্ঠাতা প্রোকৌশলী সাজিদ-বিন-জাহিদ (মিকি) জানান, “আমাদের জীবন ইয়ুথ ফাউন্ডেশনের পথচলা শুরু এই চম্পকনগর থেকে, তাই সামাজিক দায়বদ্ধতা ও এই এলাকার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই আমরা পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আশাকরি, সবাই এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সহমর্মিতা প্রকাশ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।”
আগুন ব্যবস্থাপনা নিয়ে সামনে আরো সচেতনতামূলক প্রচারণা ও কর্মসূচীর প্রয়োজন বলে মতামত প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।#

২ কোটি টাকার সিগারেট সহ ১ জনকে আটক করল রাঙামাটির ডিবি পুলিশ
আবারো ধরা পড়লো প্রায় দুই কোটি টাকার শুল্কবিহীন অবৈধ সিগারেট। দূর্গম পাহাড়ি সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে পার্বত্য রাঙামাটিতে আনা হচ্ছে বিদেশী নামী-দামি বিভিন্ন ব্রান্ডের সিগারেট। সাম্প্রতিক সময়ে এই অবৈধ সিগারেট পাচারকারি সিন্ডিকেটের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে রাঙামাটির গোয়েন্দা পুলিশের বিশেষ শাখা।
এক সপ্তাহের ব্যবধানে রাঙামাটিতে ডিবি পুলিশের অভিযানে আবারো ধরা পড়লো প্রায় দুই কোটি টাকার শুল্কবিহীন অবৈধ সিগারেট।
শুক্রবার ভোরে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকা থেকে ভারত থেকে আনা এসকল সিগারেট অভিনব কায়দায় চট্টগ্রামে পাচারের সময় এসকল সিগারেট আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি দৌস মোহাম্মদ।
ডিবির ওসি প্রতিবেদককে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন মহোদয়ের নির্দেশনায় আমরা আগে থেকেই ভেদভেদীতে অবস্থান নিয়েছিলাম।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যানুসারে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক থামিকে তল্লাসী চালালে আমরা ১৬০ কার্টুন অবৈধ সিগারেটসহ (যাহার বাজার মূল্য এক কোটি ৯২ লাখ টাকা) জুয়েল নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছি।
এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে ডিবির ওসি বলেন, অবৈধ চোরাচালানকারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এরআগে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের পোড়া সমিল এলাকায় কাপ্তাই হ্রদে অভিযান দিয়ে যাত্রীবাহি স্প্রিডবোট থেকে ১৯ লাখ টাকার সিগারেটসহ একজনকে আটক করেছিলো ডিবি পুলিশ।
স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার আটককৃত সিগারেটগুলো মূলত কাপ্তাই দিয়ে কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম পাচার করা কথা ছিলো। কিন্তু কাপ্তাই থানা পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে প্রায় ৩’শ কার্টুন সিগারেট আসামবস্তি সড়ক দিয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় এনে রাখা হয়।
পরবর্তীতে এসব সিগারেট দুই ট্রাকে করে অভিনব কায়দায় জ্বালানি গ্যাসের সিলিন্ডার চারদিকে সাজিয়ে মাঝখানে সিগারেটের বস্তা রেখে নিয়ে যাওয়ার চেষ্ঠা চালায় চোরাচালান সিন্ডিকেট চক্র।
একটি রাজনৈতিকদের একশ্রেণীর নেতার মাধ্যমে কন্ট্রাক করে নিরাপদ রুট হিসেবে গ্রীণ সিগন্যাল পাওয়ার পর সিগারেটগুলো ভোররাতে রাঙামাটির ভেদভেদী হয়ে মানিকছড়ি দিয়ে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় বেরসিক ডিবি পুলিশ হাতেনাতে একটি ট্রাকভর্তি সিগারেটগুলোসহ জুয়েলকে আটক করে। এসময় অন্য আরেকটি সিগারেটভর্তি ট্রাক শহরের স্বর্ণটিলা এলাকায় সরিয়ে নিয়ে যায় সিন্ডিকেট চক্র।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, কাপ্তাই হ্রদের তীরবর্তি বাশঁঝাড়ের নিচে এবং আশেপাশের কয়েকটি বাড়িতে সিগারেটভর্তি বস্তাগুলো লুকিয়ে রাখা হয়েছে। এদিকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাঙামাটি শহরে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে জেলা পুলিশ। #
রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম পরিচালনা পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত
রাঙামাটিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের পূর্ণাঙ্গ নবগঠিত পরিচালনা পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের ভেদভেদীতে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম পরিচালনা কমিটির আয়োজনে ও উদ্যোগে নিজস্ব সম্মেলন কক্ষে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় গীতা পাঠ ও নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের নবগঠিত পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দদের ‘‘মানব কল্যাণে সর্বদা নিয়োজিত রেখে নিজেকে সমর্পণ করার মাধ্যমে” শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের সাবেক বিভাগীয় সম্পাদক ও রাঙামাটি লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের প্রতিষ্ঠাকালনি সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টা মাধব চক্রবর্তী।
লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের সভাপতি কুশল চৌধুরী ও সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত রাজার স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় সভায় উপদেষ্টা স্বপন কুমার দে, ডাঃ রনজিত নাথ, আশীষ কুমার দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক অরূপ কুমার মুৎসুদ্দি বক্তব্য রাখেন।
একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে সকলকে এক হওয়ার আহব্বান ও আদর্শ উদ্দেশ্য স্বার্থ বিরোধী ও নীতিমালার পরিপন্থি কোন প্রকার কার্যকলাপে অংশগ্রহণ থেকে বিরত আহব্বান জানিয়ে সভায় বক্তারা নেতৃবৃন্দদের বলেন, সর্বদা নিজেকে নিয়োজিত রেখে মানব কল্যাণে নিজেকে সমর্পণ করতে হবে। আদর্শ উদ্দেশ্য স্বার্থ বিরোধী ও নীতিমালার পরিপন্থি কোন প্রকার কার্যকলাপে অংশগ্রহণ যাবে না। সংগঠনের মঙ্গলার্থে সকল প্রকার কাজ একান্ত নিষ্ঠার সাথে পালন করার জন্য অর্পিত দায়িত্ব আনন্দের সহিত পালন করার আহব্বান জানান নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য বাবু স্বপন কুমার মল্লিক, মতি কৃষ্ণা দেব, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদার, সহ সভাপতি বাবু মিলন কান্তি চৌধুরী, বাবু অমল চৌধুরী, বাদল দে, পান্না বিশ্বাস, অরুণ দাশসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জগতের সকলের সুখ, শান্তি ও রোগ মুক্তি এবং সু-স্বাস্থ্য কমানায় ১মিনিটি নিরবতা পালন করা হয়। #
বিজয় দিবসে মাঝ আকাশে রোড ম্যাপ একেঁ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাল পাইলট ফাহিম
২০২৪’র বিজয়ের মাসে,শনিবার(১৪ ডিসেম্বর)স্থানীয় সময় রাত ১১টা ১৬ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে মাঝ আকাশে বাংলাদেশের মানচিত্রের রুটম্যাপ তৈরি করতে উড্ডয়ন করেন তিনি।
নিউইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে সেসনা-১৭২ ব্র্যান্ডের এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালনা করেন, আকাশে গোটা ম্যাপটি তৈরি করতে ফাহিমের উড্ডয়ন করতে হয়েছে ২ ঘণ্টা ৩৮ মিনিট।
এ কাজে তাকে সহযোগিতা করেছেন তার বন্ধু আসাদ আবদুল্লাহ। যিনি পুরো সময় তার পাশে ছিলেন।
তিনি বলেন,বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে একটি বিশেষ কাজ করার চিন্তা থেকেই এ ম্যাপটি তৈরি করেছি। ফ্লাইট রাডার ব্যবহার করে মানুষ অনেক ধরনের অদ্ভুত ও সৃজনশীল জিনিস আঁকে, যা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। ম্যাপ তৈরি করতে গিয়ে আমি অনেক আবেগ অনুভব করেছি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের কথা মনে পড়লে, আমাদের মুক্তিযুদ্ধের যে ত্যাগ ও সংগ্রাম,তা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এ ম্যাপের মাধ্যমে আমি আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছি। তারা যে আত্মত্যাগ করেছেন,তা দেশের প্রতি আমার ভালোবাসাকে আরও গভীর করে তোলে। স্বাধীনতা অর্জনের পেছনে যে পরিমাণ কষ্ট, ত্যাগ আর সংগ্রাম ছিল,তা ভেবে আমি সত্যিই গর্বিত।
ফ্লাইট রাডারের মাধ্যমে বিমানগুলোর রুট দিয়ে এমন একটি ম্যাপ তৈরি করা এক ধরনের নতুন অভিজ্ঞতা, যা দেশের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হয়ে থাকবে।#
ছাত্র ইউনিয়নের রাঙামাটি হানাদারমুক্ত দিবস পালন
প্রতি বছরের ন্যায় এবারও ১৭ ডিসেম্বর রাঙামাটি জেলা হানাদারমুক্ত দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদ। মঙ্গলবার সন্ধ্যায় এ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প্রদীপ প্রজ্বলন করা হয়।
কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদের সভাপতি নিউটন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা কমিটির সভাপতি সমীর কান্তি দে, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রান্ত রনি, শহর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নন্দন দেবনাথ। এসময় জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তুর্য দত্ত, সহকারী সাধারণ সম্পাদক রিকোর্স চাকমা, প্রচার ও প্রচারণা সম্পাদক অমিত দে প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিজয় দিবসের একদিন পর মিজোবাহিনী পিছুহঠার পর রাঙামাটি জেলা হানাদারমুক্ত হয়। জেলা ছাত্র ইউনিয়ন দীর্ঘবছর ধরে রাঙামাটি জেলা হানাদারমুক্ত দিবস পালন করে আসলেও রাষ্টীয়ভাবে দিবসটির স্বীকৃতি ও ধারাবাহিকভাবে পালন করা হচ্ছে না। এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হলেও প্রশাসনিকভাবে পালন করা হচ্ছে না। সংগঠনটির নেতাকর্মীরা দিবসটি পালনের দাবি জানান।#

বিজিসিফ গ্রিনলীফ অ্যাওয়ার্ড ২০২৪ প্রাপ্ত হন অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ জনাব আপেল মাহমুদ।
বিজিসিফ গ্রিনলীফ অ্যাওয়ার্ড ২০২৪ প্রাপ্ত হন অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ জনাব আপেল মাহমুদ।
গতকাল ৩০ ডিসেম্বর ঢাকার সোনারগাঁ পানপ্যাসিফিক হোটেলে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের প্রেক্ষিতে বাংলাদেশের গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।এই প্রেক্ষিতে পর্যটন শিল্পের বিকাশে গত সাত বছর ধরে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পর্যটন পুলিশের পক্ষ থেকে জনাব মাহমুদ উনার বিশেষ ভূমিকা পালন করার কারণে তিনি এই অ্যাওয়াড প্রাপ্ত হন। দারিদ্র বেকারত্ব নিরসনে পর্যটন শিল্পের বিশেষ ভূমিকা রয়েছে জনাব মাহমুদ উনার বক্তৃতায় তুলে ধরেন। জনাব মাহমুদ ইতিমধ্যে চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবানের পর্যটকদের নিরাপত্তায় সাহসী ভূমিকা রাখার কারণে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কার প্রাপ্ত হন।

মহান বিজয় দিবস উপলক্ষে সিআরএ‘র আলোচনা সভা অনুষ্ঠিত
পেশাদার ও একঝাঁক তরুণ মেধাবী সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যায় সিআরএ কার্যালয়ে সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিআরএ এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিএ এর সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ হুমায়ন কবির,মা’ই টিভির ব্যুরো প্রধান মোঃ নুরুল কবির, দৈনিক কালের প্রতিচ্ছবির সম্পাদক ও প্রকাশক আল মামুন।
সাংবাদিক আমিনুল হক শাহীন এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলয়াত ও শহীদদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন এর মাধ্যমে অনুষ্ঠান পর্ব শুরু হয়।
সভায় অতিথিরা মহান বিজয় দিবসে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালে আমরা মানচিত্র পেয়েছি। কিন্তু স্বাধীন বাংলাদেশে বৈষম্য ছিলো, এর বিরুদ্ধে ২০২৪ এ ছাত্র জনতা আন্দোলন করেছে। এই বিজয় কে ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার ৫৩ বছর আমরা এখনো প্রতিনিয়ত সংগ্রাম করছি নিজের অধিকার প্রতিষ্ঠা করতে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সহ-সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, যুগ্ন সম্পাদক আব্দুল কাদের রাজু,অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ,প্রচার সম্পাদক এম.আর মিলন,ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ,সহ অর্থ সম্পাদক মোঃ এবাদুল,অপরাধ বিচিত্রার মফস্বল সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম। সদস্য মোঃ শাকিল,রুমেন চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। #