Logo
শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা’র সমাপ্তি। রাঙ্গামাটি রিজিয়ন ও সিএমএইচের উদ্যোগে সদর হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কাপ্তাই ৪১ বিজিবির অভিযান : রাঙ্গুনিয়া থেকে ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ ডাম্পার আটক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনয়ন পেলেন রাবিপ্রবি’র ৩ শিক্ষার্থী রাঙামাটিতে ৪টি গ্যাস ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা: গ্যাস সরবরাহ স্বাভাবিক কাপ্তাইয়ে সুমি হত্যায় মুহিবলের ফাঁসি : রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায়। রাঙ্গামাটিতে বাজার চৌধুরী এসোসিয়েশন সম্মেলনে সভাপতি-দেব কুমার,সম্পাদক-মোস্তফা কামাল নির্বাচিত। মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু নবীন ও বিদায়ী ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও শুভকামনা অনুষ্ঠান অনুষ্টিত। রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না—রাঙামাটিতে সারজিস আলম।

নিজস্ব প্রতিবেদক(গিরি সংবাদ) / ১৩১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার এই মাটিতে কোনোদিন সমাধি হবে না, ফিরে আসার কোনো সমাদরও হবে না। তার কর্মফলই তার পতনের কারণ।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচন করতে হবে। জেলা পরিষদকে কোনো রাজনৈতিক দলের স্থানীয় কমিটিতে পরিণত করা হলে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। একই সঙ্গে পার্বত্য তিন জেলায় ৫০০ শয্যার পূর্ণাঙ্গ ও বিশেষায়িত হাসপাতাল এবং মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে পার্বত্য অঞ্চলের উন্নয়নে বড় বড় বরাদ্দ এলেও প্রত্যন্ত এলাকার যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষাব্যবস্থায় এখনো সংকট রয়েছে। উন্নয়নের অর্থ কোথায় যাচ্ছে, তা নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, মানুষের আত্মত্যাগের বিনিময়ে রাজনৈতিক অধিকার ও স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই এনসিপি পরিবর্তনের রাজনীতি নিয়ে সামনে এসেছে।

সভায় উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন, জাতীয় যুব শক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রিয় চাকমা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাহেদুল আলম শাকিল, শ্রমিক শক্তির সংগঠক মো. আমির উদ্দিন চৌধুরী ও জেলা কমিটির সহ-সভাপতি রিন্টু দেওয়ানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। #


এই বিভাগের অন্যান্য সংবাদ