Logo
শিরোনাম :
শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দূনীর্তিতে কারো ছাড় নেই।…. পার্বত্যমন্ত্রী পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী উৎসবের আনন্দ বাড়াতে দরিদ্রদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান–পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিল সহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ১৮০ দিনের কর্মসূচির দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর বাংলার রাজনীতিতে এসেছে নান্দনিক পরিবর্তন পার্বত্যাঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া ইফতার মাহফিল রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর

মিয়ানমারে বিপুল পণ্য ও ওষুধ পাচারকালে ৬ পাচারকারী আটক করছে কোস্ট গার্ড

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার (গিরি সংবাদ) / ১৬৮ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের বাকখালী নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারচক্রের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর ) মধ্যরাতে কোস্টগার্ডের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। রাত ১টার দিকে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালালে সেখানে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা প্রায় ৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রী উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে। জব্দকৃত ফিশিং বোট ও উদ্ধারকৃত আলামতও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড ভবিষ্যতেও কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ