Logo
শিরোনাম :
শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দূনীর্তিতে কারো ছাড় নেই।…. পার্বত্যমন্ত্রী পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী উৎসবের আনন্দ বাড়াতে দরিদ্রদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান–পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিল সহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ১৮০ দিনের কর্মসূচির দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর বাংলার রাজনীতিতে এসেছে নান্দনিক পরিবর্তন পার্বত্যাঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া ইফতার মাহফিল রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর

রাঙামাটিতে ৩ দিনব্যাপী শুরু হয়েছে পাহাড়ীনারীর তৈরী পন্যের ৭ম সাবাংগী মেলা।

রাঙ্গামাটি প্রতিনিধি(গিরি সংবাদ) / ২১৪ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

পাহাড়ি নারীদের হাতে তৈরি পণ্য নিয়ে রাঙামাটিতে ৩ দিনব্যাপী শুরু হয়েছে ৭ম সাবাংগী মেলা। বৃহস্পতিবার বিকেলে সাবারাং রেস্টুরেন্টের মাঠে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন সাবাংগী নারী উদ্যোক্তা সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

সাবাংগী নারী উদ্যোক্তা সমিতির উদ্যোগে এ মেলায় ২৭ টি স্টল বসানো হয়। সেরা উদ্যোক্তা হিসেবে দুইজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মেলায় ঘুরে দেখা গেছে, বাঁশ ও বেতের নান্দনিক পণ্য, হাতে তৈরি প্রাকৃতিক সৌন্দর্য পণ্য, কৃষিপণ্য থেকে প্রক্রিয়াজাত খাবার, পাহাড়ি ট্রেডিশনাল পোশাক ,কোমর তাতের বস্ত্রপণ্যসহ পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার প্রদর্শনী ও বিক্রির আয়োজন করেছে পাহাড়ের নারী উদ্যোক্তারা। ‘সাবাংগী’ চাকমা শব্দ। এর বাংলা অর্থ ‘এক ছায়ার নিচে কাজ করা কর্মসঙ্গী’।

সাবাঙ্গী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন, সাবেক মৎস্য কর্মকর্তা ইন্দুলাল চাকমাসহ অন্যান্য প্রমূখ।

নারী উদ্যোক্তা রেনেসা চাকমা বলেন, নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ, জাতি ও দেশকে এগিয়ে নেওয়া। নারীরা যেন অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখতে পারেন এই বিশ্বাস থেকেই সাবাংগীর যাত্রা ও সংগ্রাম। নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি আনাই হচ্ছে অন্যতম লক্ষ্য। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ