Logo
শিরোনাম :
কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ রাঙামাটিতে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত

পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত

রাঙ্গামাটি প্রতিনিধি( গিরি সংবাদ) / ৮৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

রাঙ্গামাটি জেলায় আজ বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে এবং রাঙ্গামাটি সদর জোনের সহযোগিতায় শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত পিএসসি।

“সবুজে সাজাই বাংলাদেশ”এই প্রতিপাদ্যে প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও সাংবাদিক কায়ছারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সনোজ বাহাদুর গুর্খা, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, দৈনিক গিরিদর্পন সম্পাদক নন্দন দেবনাথ, সাংবাদিক মিল্টন বাহাদুর, সাংবাদিক উছিংচা রাখাইন কায়েস, সাংবাদিক ইমতিয়াজ কামাল ইমন, সাংবাদিক মিশু দে, সাংবাদিক মনু মারমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত বলেন, পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নাই, তাই সকলকে যার যার অবস্থানে থেকে বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের আয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে স্কুলের পাচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিরা স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

আযোজকরা জানান, প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে এবার রাঙ্গামাটির ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং দুটি উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালনসহ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হবে।
#


এই বিভাগের অন্যান্য সংবাদ